ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

হালান্ডের রেকর্ডময় হ্যাটট্রিকে উড়ে গেল ইসরায়েল

ম্যাচ নয়, যেন প্রতিবাদের মঞ্চ
আমার বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৫, ১১:০০

অনিচ্ছা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামার কথা আগেই জানিয়েছিল নরওয়ে ফুটবল ফেডারেশন। এমনকি এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় তারা ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানেরও ঘোষণা দিয়েছিল। ম্যাচজুড়েও দর্শকদের মাঝে ছিল প্রতিবাদী আবহ। তারই মাঝে রেকর্ডরাঙা হ্যাটট্রিক করেছেন নরওয়ের পোস্টারবয় আর্লিং হালান্ড। যার সুবাদে ইসরায়েল ৫-০ ব্যবধানে উড়ে গেছে।

ঘরের মাঠ অসলোর উলেভাল স্টেডিয়ামে ইসরায়েলকে আতিথ্য দিতে নেমে দাপুটে পারফর্ম করেছে নরওয়ে। ৫৫ শতাংশ বলের দখল রেখে তারা ১৬টি শট নেয়, যার ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৪টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে ইসরায়েল। যদিও তারা কোনো গোল পায়নি। স্বাগতিক নরওয়ের পক্ষে হালান্ড হ্যাটট্রিক করেছেন, বাকি দুটি গোল এসেছে ইসরায়েলি ফুটবলারদের আত্মঘাতি অবদানে।

ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পেয়েছিল নরওয়ে। যার শুরু ও শেষটা ইসরায়েলের আনান খলাইলি ও আদান নাকমার আত্মঘাতি গোল। মাঝে ২৭ মিনিটে ম্যাচে প্রথমবার স্কোরশিটে নাম তোলেন হালান্ড। বিরতির পর ৬৩ ও ৭২ মিনিটে তিনি চূড়ান্ত পেরেক ঠোকেন। পাশাপাশি পূর্ণ করেন জাতীয় দলের হয়ে নিজের তৃতীয় হ্যাটট্রিক। এ ছাড়া টানা ১০ ম্যাচেই গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। অবশ্য ম্যাচে তার গোলসংখ্যা আরও বাড়তে পারত। তার নেওয়া পেনাল্টি দু’বারই ঠেকিয়ে দেন ইসরায়েলের গোলরক্ষক।

গ্যালারিতে চলছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, খেলার মাঝে ‘ফ্রি গাজা’ লেখা টি-শার্ট পরিহিত যুবক ঢুকে পড়েন মাঠে

এ ছাড়া নিজের দ্বিতীয় গোলের পরই নরওয়ের হয়ে ৫০তম গোলের মাইফলক পূর্ণ করেছেন হালান্ড। এই কীর্তিতে মাত্র ২৫ বছর বয়সী এই তারকা সবচেয়ে দ্রুততম। চলমান বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচে ১২ গোল করেছেন হালান্ড। জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ৪৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫১। পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টার তথ্যমতে– এতদিন আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের (৭১)। তারচেয়ে ২৫ ম্যাচ কম খেলে অনন্য রেকর্ড গড়লেন হালান্ড। এ ছাড়া ৭৪ ম্যাচে ৫০ গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

সমান ৯০ ম্যাচে গোলের ফিফটি করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে ও পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কি। এ ছাড়া আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ১০৭ এবং পেশাদার ফুটবলের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫০ গোল পেতে লেগেছে ১০৯ ম্যাচ।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে খেলা ৬ ম্যাচের সবকটিতেই জিতেছে নরওয়ে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে হালান্ডের দল। এই ম্যাচটি আনন্দ দ্বিগুণ করেছে খেলা শুরুর আগে থেকেই স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া প্রো-প্যালেস্টিনিয়ান বিক্ষোভরতদের। নরওয়ের সরকারি সম্প্রচারকারী গণমাধ্যম এনআরকে বলছে, এক হাজার মানুষ ইসরায়েলে বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন।

এ ছাড়া মাঠে ‘শিশুদের বাঁচতে দাও’ স্লোগান সম্বলিত ব্যানার ও ‘ফ্রি গাজা’ লেখা টি-শার্ট পরে দর্শকরা উপস্থিত হন গ্যালারিতে। ২২-২৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি পুরো ভর্তি ছিল, যদিও ৩ হাজার দর্শকের আসন ফাঁকা রেখে সামনে বসানো হয় ইসরায়েলি ভক্তদের। যেকোনো উপায়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই প্রশাসনের ওই সতর্কতামূলক ব্যবস্থা।

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন জোবেরা

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন?

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান