ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ফুটবল-ক্রিকেটসহ পাঁচ খেলায় আজ বাংলাদেশের ব্যস্ততম দিন

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৫, ১০:৪০

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ এক ব্যস্ততম দিন কাটছে। একই দিনে পাঁচটি ডিসিপ্লিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশ। তিনটি দলীয় খেলা—ক্রিকেট, ফুটবল ও হকির পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও রয়েছে বাংলাদেশের লড়াই।

সিলেটে চলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিন। টেস্টের দুই সেশন শেষ হওয়ার পর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ২টায় মাঠে নামবে বাংলাদেশ হকি দল। বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে।

ক্রিকেট ও হকির ম্যাচ শেষ হওয়ার পর ক্রীড়ামোদীরা একটু বিরতি নিয়ে রাত ৮টায় চোখ রাখতে পারবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিকে, যেখানে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

তিনটি দলীয় খেলার পাশাপাশি আজ ব্যক্তিগত ইভেন্টেও ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অ্যাথলেটরা। আর্মি স্টেডিয়ামে চলছে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। সেখানে কম্পাউন্ড নারী এককে সেমিফাইনালে লড়বেন মনি, আর কম্পাউন্ড মিশ্র বিভাগে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন হিমু ও বন্যা।

এদিকে সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসেও লড়ছে বাংলাদেশ। মিশ্র বিভাগে খৈ খৈ ও জাভেদ আহমেদ জুটি ফাইনালের টিকিটের জন্য মুখোমুখি হবে বাহরাইনের বিপক্ষে। সেমিফাইনালে পৌঁছানোয় ইতোমধ্যেই ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ টিটি দল।

একই দিনে পাঁচটি আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া—বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক ও গর্বের দিন।

আমার বার্তা/জেএইচ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

লক্ষ্য সহজ ছিল না। শেষদিকে তাই কিছুটা স্নায়ুর পরীক্ষায় পড়তে হয়েছে। তবে জয় হাতছাড়া করেনি

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ৬ দলের অংশগ্রহণে দ্বাদশ

মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর

লিওনেল মেসি জ্বরে কাঁপছে ভারত। শুক্রবার মধ্যরাতে পা রাখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। কলকাতার হায়াট রিজেন্সিতে ছিলেন

বাংলাদেশের প্রকৃত হিরো মুক্তিযোদ্ধারা: তানজিম সাকিব

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ