ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২০

যুব বিশ্বকাপ হকিতে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। স্থান নির্ধারণী পর্বে আজ ভারতের মাদুরাইয়ে বাংলাদেশ ৫-৩ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম।

দক্ষিণ কোরিয়া যুব হকি বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণকারী একটি দল। বাংলাদেশ এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। প্রথম অংশগ্রহণেই দক্ষিণ কোরিয়ার মতো আর্থিক-সামাজিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম পরাশক্তিকে হারানো বড় অর্জনই। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া একই গ্রুপে পড়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করেছিল। ওই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন আমিরুল।

ম্যাচের দশ মিনিটে লি’র গোলে কোরিয়া এগিয়ে যায়। প্রথম কোয়ার্টার কোরিয়া ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে। ২০ মিনিটে লি পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরলাইন ২-০ করেন। এরপরই শুরু হয় আমিরুল শো। ২১ ও ২৪ মিনিটে দুই পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় সমতা আনেন। ২-২ গোলে সমান স্কোর নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে।

তৃতীয় কোয়ার্টারেই আমিরুল হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে ৩-২ গোলের লিড এনে দেন তিনি। ওই কোয়ার্টারে কোরিয়া পেনাল্টি কর্নার পেয়েও সমতা আনতে পারেনি। শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় এক গোল করলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ে। দুই মিনিট পর লি হ্যাটট্রিক করলে আবার ম্যাচে ফেরে কোরিয়া। শেষ পাঁচ মিনিট কোরিয়া আরেক গোল করে এক পয়েন্ট পাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে। ম্যাচের অন্তিম মুহূর্তে রাকিবুল হাসানের গোলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে এখন স্থান নির্ধারণী ম্যাচ খেলছে। রাউন্ড অব ষোলোতে খেলতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-৫ গোলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হার। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলে হার। এরপর ১৭-২৪তম স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর আজ শক্তিশালী কোরিয়াকে হারাল। আগামী পরশু দিন স্থান নির্ধারণীর পরবর্তী ম্যাচ জিতলে বাংলাদেশ ১৭তম হয়ে বিশ্বকাপ শেষ করবে।

বাংলাদেশের আমিরুল ইসলাম বিশ্বকাপে সবার নজর কেড়েছেন। ৫ ম্যাচে আমিরুল ১৫ গোল করে এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেছেন। টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন।

আমার বার্তা/এমই

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

ভারতের গিয়ে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশসহ অন্যান্য দেশের বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছিল ক্রিকেটের

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা