ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল শুরু রংপুরের

আমার বার্তা অনলাইন:
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রংপুর রাইডার্স। লিটন-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের এবারের আসর শুরু করল নুরুল হাসান সোহানের দল।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ৩০ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি রংপুর। ইনিংসের শুরুর দিকে দেখে-শুনে ব্যাট করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও ডেভিড মালান। সময় গড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বোলারর ওপর চড়াও হতে থাকেন তারা। আর হাঁকাতে থাকেন একের পর এক চার-ছক্কা।

ফিফটির দিকেই এগোচ্ছিলেন ওপেনার লিটন কুমার দাস। কিন্তু ৩ রানের আক্ষেপ থেকে যায় তার। ৩১ বলে ৪৭ রান করে আউট হন তিনি। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন তাওহীধ হৃদয়।

লিটন না পারলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন ডেভিড মালান। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ৪৮ বলে ৫১ রান করে থামেন তিনি। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ মিলে জয় নিশ্চিত করেন। মাহমুদউল্লাহ ১ রানে ও খুশদিল ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নাহিদ রানার করা ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান।

দ্বিতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ বলে ২০ রানে বেগ ও ২০ বলে ৩৯ রানে নাঈম আউট হন।

এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ। শেষ আটজন ব্যাটারের দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন। ২১ বলে ১৩ রান করেন আবু হায়দার রনি। এছাড়া মাহমুদুল হাসান জয় ০, মাহফিজুল ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯, শেখ মেহেদী হাসান ১, তানভীর ইসলাম ৬, শরিফুল ইসলাম ৬ ও মুকিদুল ইসলাম ১ রান করেন।

রংপুর রাইডার্সের সবচেয়ে সফল বোলার ফাহিম আশরাফ। একাই পাঁচটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু