ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৭:১০
আপডেট  : ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাব শ্রীলঙ্কায় খেলা আয়োজন করার। কিন্তু আইসিসি এখনও তাতে সাড়া দেয়নি।

তবে, ভারতের মাটিতে গিয়ে নিরাপদে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনটি সুপারিশ করেছে আইসিসির সিকিউরিটি টিম। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি সিকিউরিটি টিমের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করেছে। এই তিনটি বিষয়কে এড়িয়ে খেলতে যাওয়ার সুপারিশ করা হয়েছে ওই চিঠিতে। তবে, ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, এসব মেনে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ।

তিনটি সুপারিশের মধ্যে বড় একটি কারণ, বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে চিঠিতে। অর্থাৎ মোস্তাফিজকে বাদ দিতে হবে অনেকটা এমন শর্ত জুড়ে দিয়েছে আইসিসি।

ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রিকেটের বিষয়ে (ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে) আমরা আইসিসিকে দুটি চিঠি দিয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এরই মধ্যে আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। যেখানে তিনটি বিষয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ১. দলে মোস্তাফিজের অন্তর্ভুক্তি। ২. সমর্থকদের জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করা। ৩. ভারতের নির্বাচন যত এগিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে।’

অর্থ্যাৎ, ক্রীড়া উপদেষ্টার দেয়া তথ্যমতে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে যে শঙ্কার কথা বিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে, সেটাকেই আক্ষরিক অর্থে স্বীকার করে নিয়েছে আইসিসি। বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার মোস্তাফিজকে নিয়ে খেলতে গেলে নিরাপত্তা বিঘ্নিত হবে।

আবার বাংলাদেশের সমর্থকরা নিজ দেশের জার্সি পরে যদি ঘোরাফেরা করে, গ্যারারিতে যায়, তাহলে তারা আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হবে। তারওপর, বাংলাদেশের জাতীয় নির্বাচনও ভারতের মাটিতে বাংলাদেশিদের জন্য নিরাপত্তার জন্য বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া— এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’

বাংলাদেশকে ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাত- যেখানেই হোক, খেলার সুযোগ তেরি করে দিতে আইসিসির প্রতি আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা্ তিনি বলেন, ‘গত ১৬ মাস ধরে ভারতে যে বাংলাদেশ-বিদ্বেষী এবং উগ্র সাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে খেলা অসম্ভব। আমাদের স্পষ্ট কথা—ক্রিকেটে কারও মনোপলি থাকা উচিত নয়। আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয়, তবে আমাদের খেলার সুযোগ শ্রীলঙ্কা, পাকিস্তান অথবা সংযুক্ত আরব আমিরাতে দেওয়া উচিত।’

কথা উঠেছিল, ইংল্যান্ড তো শ্রীলঙ্কার মাটিতে গিয়ে গত বেশ কয়েক বছর ধরে খেলে না। তাদের সব ম্যাচের ভেন্যুই ভারতে। তো ইংল্যান্ডের ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে হলে তাদের অনুমতির প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশকে অন্তত ভেন্যু পরিবর্তন করে একটি ম্যাচ হলেও ভারতের মাটিতে খেলতে হতে পারে।

এ নিয়েও কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানিয়ে দেন, ভেন্যু পরিবর্তন করা হলেও ভারত তো ভারতই। সে যে ভেন্যুতেই হোক। সব মিলিয়ে ভারতের কোনো ভেন্যুতেই খেলা নিরাপদ নয় বাংলাদেশের জন্য। ড. আসিফ নজরুল বলেন, ‘ভারত যদি ভেন্যু পরিবর্তন করে কেরালা বা অন্য কোথাও নেয়, তাতেও আমাদের আপত্তি আছে; কারণ ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। যেখানে আমাদের প্লেয়ারদের খেলার মতো নিরাপদ পরিবেশ নেই, সেখানে আমরা নতি স্বীকার করব না। আইসিসি সিকিউরিটি টিমের চিঠিই বড় প্রমাণ যে ভারতের কোনো জায়গাতেই খেলার উপযুক্ত পরিবেশ নেই।’

আমার বার্তা/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের