ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

লিগ পর্বের শেষ বিপিএল প্লে-অফ: কে কার মুখোমুখি

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৮

ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে রোববার (১৮ জানুয়ারি) শেষ হয়েছে ২০২৬ বিপিএলের লিগ পর্ব।

রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে-অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।

লিগ পর্বের লড়াইয়ের পর শেষ চারে জায়গা করে নিয়েছে—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। শেষ দল হিসেবে প্লে-অফ জায়গা করে নেয় রংপুর।

শেষ চারের ম্যাচের আগে এক দিন বিরতি থাকছে বিপিএলে। এলিমিনেটরে আগামী ২০ জানুয়ারি দুপুর একটায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। সে ম্যাচে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দলের সামনে থাকবে আরেকটি সুযোগ।

একই দিন মাঠে গড়াবে আরেকটি ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ছয়টায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। সে ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। হেরে যাওয়া দল ফাইনালে উঠার জন্য আরেকটি সুযোগ পাবে।

এলিমিনেটরে জেতা দলের বিপক্ষে ২১ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে তারা। এই ম্যাচে জয়ী দলে ফাইনালে পৌঁছে যাবে। বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে ২৩ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

প্লে-অফের সূচি

২০ জানুয়ারি- এলিমিনেটর (রংপুর-সিলেট) দুপুর ১টা

২০ জানুয়ারি- ১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম) সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি- ২য় কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি- ফাইনাল সন্ধ্যা ৭টা

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের