ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর দারুণ পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। তারই একটা স্বীকৃতি পেলেন এবার। স্বীকৃত টি–টুয়েন্টিতে সব ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটটির সম্পাদকীয় দলের বেছে নেওয়া বর্ষসেরা এই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বছরের শেষ দিকে এই সংস্করণে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়েছে। আর বছরজুড়েই অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন টি–টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। সব ধরনের টি–টুয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই একাদশ গড়া হয়েছে বলে জানানো হয়েছে উইজডেনের ওয়েবসাইটে।

মোস্তাফিজের গত বছরের পারফরম্যান্স নিয়ে ওয়েবসাইটটি লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে মোস্তাফিজুরের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যেতে পারেননি। এ বছরে কোনো পেসারই তাঁর মতো এতটা মিতব্যয়ী ছিলেন না, আর স্ট্রাইক রেটে শুধু হোল্ডারই তাঁর চেয়ে ভালো ছিলেন। বছরজুড়েই তিনি রান আটকে রেখেছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন।

স্বীকৃত টি–টুয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৮ রান। স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট সেরা বোলিং। গত বছর এ সংস্করণে ১৫৬.৫ ওভার বোলিং করেন মোস্তাফিজ। ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার গত বছর ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন। তাঁর স্ট্রাইক রেট ১৫.৪ কিন্তু গড় ২১.৪২।

দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার দিয়ে এই বর্ষসেরা দল বানানো হয়েছে। স্পিনে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন সুনীল নারাইন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও হোল্ডার।

ওপেনিংয়ে ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। সব ধরনের স্বীকৃত টি–টোয়েন্টি মিলিয়ে গত বছর ৩টি সেঞ্চুরি করেন অভিষেক। স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো—২০২.০১! ৪০ ইনিংসে ৪১.০৭ গড়ে মোট ১৬০২ রান করার পাশাপাশি ১০টি উইকেট নেন। বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যানকে নিয়ে উইজডেনের ওয়েবসাইটে লেখা হয়, প্রতি এক বলে দুই রান করে নিয়ে এক পঞ্জিকাবর্ষে হাজার রানের দেখা পাওয়া প্রথম ক্রিকেটার অভিষেক।

সল্ট ৫২ ইনিংসে ১৫৭৫ রান করেন ১৫৩.৩৫ স্ট্রাইক রেটে। ইংল্যান্ড এবং আইপিএলের হয়ে গত বছর ১৭৬ স্ট্রাইক রেটে ব্যাট করেন সল্ট। তিনি দলের উইকেটকিপারও।

দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও অস্ট্রেলিয়ার টিম ডেভিডও আছেন বর্ষসেরা এই দলে। ফেরেইরাকে মাঝের ওভারগুলোয় বাউন্ডারি মারায় অন্যতম সেরা মনে করে উইজডেনের সম্পাদকীয় দল। গত বছর প্রতি ৬.৬ বল পর একটি করে ছক্কা এবং ৩.৯ বল পর একটি করে চার মেরেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

ব্রেভিস গত বছর তিনটি ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে (আইপিএল, এসএটি২০ ও হানড্রেড) ১৮০–এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন। ব্যাটিং অর্ডারে ৩ থেকে ৭ নম্বর পজিশনে ১৭০–এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি–টুয়েন্টি একাদশ

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

আমার বার্তা/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের