ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৮:২৩
আপডেট  : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে চলমান অচলাবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে আজ আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সিদ্ধান্ত হয়েছে— বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে না সরে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।

আইসিসি সূত্রে জানা গেছে, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেওয়া হয়েছে— বাংলাদেশ সরকারকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতির অবস্থান বজায় থাকলে বাংলাদেশ দলকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হবে। আইসিসি সদস্যদের মধ্যে এ নিয়ে ভোটাভুটিতে- এ সিদ্ধান্তের পক্ষে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দিয়েছেন।

আইসিসি বিসিবিকে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে আর একদিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, স্কটল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির (ব্রিটেন রাজ পরিবারশাসিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল) পেছনে থেকে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

আইসিসি বোর্ডের গুরুত্বপূর্ণ এই বৈঠকে চেয়ারম্যান জয় শাহ ছাড়াও উপস্থিত রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ সব পূর্ণ সদস্য দেশের শীর্ষ প্রতিনিধিরা।

এছাড়া আইসিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তাদের মধ্যে সিইও সঞ্জোগ গুপ্ত, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা উপস্থিত আছেন। সহযোগী সদস্য দেশের প্রতিনিধি ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও বৈঠকে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকা সফরে এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করেন এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করার চেষ্টা করেন।

এর মধ্যেই খবর এসেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে।

অন্যদিকে একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার প্রস্তুত করা ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভেন্যুগুলোতে খেলতে যাওয়া দলগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকি ‘মাঝারি থেকে উচ্চ’ পর্যায়ের হলেও অংশগ্রহণকারী দলগুলোর বিরুদ্ধে সরাসরি কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে এবং তাদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি এবং শেষ গ্রুপ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

আমার বার্তা/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের