ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে ছিল একটি দেশ!

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৯:০৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থেকে আইসিসির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কদিন আগে সশরীরে বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছিলেন আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান এন্ড্রু এফগ্রেভ। আজ (বুধবার) সভায় আইসিসির প্রধান জয় শাহের সঙ্গে সব পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা ছিলেন। বাংলাদেশের জন্য সুখকর অভিজ্ঞতা হয়নি। ভোটাভুটিতে অধিকাংশই তাদের ভারতে না খেলার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন।

আইসিসির চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠকে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা, পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান মাইক বেয়ার্ড, ক্রিকেট নিউজিল্যান্ডের রজার টাওসেসহ জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোর্ড প্রতিনিধি ছিলেন।

বাংলাদেশ পূর্ণ সদস্য হওয়ায় তাদের সরাসরি আইসিসি বাদ দিতে পারতো না। তাই বোর্ড সদস্যদের ভোটাভুটির সিদ্ধান্ত নেয়। সেখানে অধিকাংশ বোর্ডের ভোট পড়েছে আইসিসির পক্ষে- মানে খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। এজন্য দেশের সরকারের সঙ্গে বিসিবিকে আলোচনা করতে বলেছে আইসিসি। তাদের সিদ্ধান্ত জানাতে সময় দিয়েছে ২৪ ঘণ্টা। এরপরও যদি বিসিবি ভারতে না খেলতে যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকে, তাহলে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পরে থেকে বিদায় নেওয়া স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে বাংলাদেশের বিকল্প হিসেবে সুযোগ দেওয়া হবে বিশ্বকাপে খেলার।

এর আগে খবর ছড়ায়, বাংলাদেশের অবস্থানের পক্ষে আইসিসির কাছে চিঠি দিয়েছিল পিসিবি। এমনকি তারা বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলোও আয়োজনের প্রস্তাব দিয়েছিল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, উপস্থিত ১৫ বোর্ড পরিচালকদের মধ্যে কেবল পাকিস্তান থেকে বাংলাদেশের পক্ষে ভোট পড়েছে। কিন্তু বাকিরা ছিল অন্যদিকে। তাতে আইসিসির সভা ও ভোটাভুটির পর বাংলাদেশের সব আশাই শেষ হয়ে গেল। এখন তারা ভারতের বিমান ধরবে নাকি দর্শক হয়ে থাকবে, সেটা ২৪ ঘণ্টার মধ্যেই জানাতে হবে।

আমার বার্তা/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের