ই-পেপার শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৯:২০

ভারতের গিয়ে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে আইসিসি বিশাল মিস করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার ও বিসিবির কর্তাব্যক্তিরা নিয়ে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সভা শেষে গণমাধ্যমের সামনে এ কথা বলেন বিসিবি প্রধান।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘‘বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি একটা বিশাল মিস করবে। যেখানে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে এবং ভারত কমনওয়েলথ গেমসের হোস্ট হতে বিড করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, হোস্ট কান্ট্রির জন্য সেটা একটা ব্যর্থতা।’’

তবে এখনও বিশ্বকাপে খেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করব এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।’

‘‘আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’’

আমিনুল ইসলাম বলেন, ‘‘আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব গর্ববোধ করি। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে আইসিসি অলমোস্ট ২০০ মিলিয়ন লোকের খেলা দেখার...আমরা বিশ্বাস করতাম, প্রতিদিন আমাদের প্রত্যেকটা লোক ঘুম থেকে উঠে শুনতে পারবে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে এবং আইসিসি আমাদের আবেদনটা মেনে নিয়েছে।’’

আমার বার্তা/এমই

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

বাংলাদেশের বিদায় হয়ে গেছে আগেই। তিন দলের মধ্যে এখন শক্তিমত্তায় যে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান, সেটা

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে ধবলধোলাই হয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচে ১০

আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ওঠা ইতালিয়ান ক্লাব কোমোর কাছে ইতিহাসের স্মরণীয় হার দেখল ইংলিশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু

সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিন রোববার বন্ধ থাকবে আপিল বিভাগের কার্যক্রম

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা, থানায় পুলিশের জিডি

বিশ্বে সবচেয়ে ঋণগ্রস্ত যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান কোথায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জন নিহত

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছাল তেলের দাম

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে

খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে আধাবেলা অবরোধ, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা

ইউরোপের বাজারে পোশাক রপ্তানি : মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন

এখন থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা