ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৭
ইমরান খানের সুস্থতার দাবিতে সুনীল গাভাস্কারসহ ১৪ ক্রিকেটার পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন। ছবি: সংগৃহীত

ভালো নেই পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গত আড়াই বছর ধরে তিনি কারাবন্দী। এই কারাবাস জীবনে তাঁর স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছেন সুনীল গাভাস্কার-গ্রেগ চ্যাপেলদের মতো কিংবদন্তি অধিনায়কেরা।

ইমরান খানের চোখের জ্যোতি কমে যাওয়ার ব্যাপারে কদিন আগে সংবাদ প্রকাশ হওয়ায় ক্রিকেট মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজের’ এক প্রতিবেদন থেকে জানা গেছে, গাভাস্কার-চ্যাপেলসহ ১৪ ক্রিকেটার ইমরানের সুচিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে বলা হয়েছে, ‘তার স্বাস্থ্যের বিষয়ে সাম্প্রতিক এক প্রতিবেদন নিয়ে আমরা বেশ চিন্তিত। বিশেষ করে কারাগারে থাকা অবস্থায় তাঁর চোখের জ্যোতি অনেক কমে গেছে। গত আড়াই বছর ধরে তিনি কারাগারে আছেন। সতীর্থ ক্রিকেটার হিসেবে আমরা তাঁর অবস্থা বুঝতে পারি। ইমরান খানের মতো একজন ব্যক্তিকে একজন প্রাক্তন জাতীয় নেতার উপযুক্ত মর্যাদা এবং মানবিক দিকটা বিবেচনায় নেওয়া উচিত।’

গাভাস্কার, চ্যাপেলের পাশাপাশি পাকিস্তান সরকারের কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন স্যার ক্লাইভ লয়েড, মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, স্টিভ ওয়াহ ও জন রাইট। এক সময়ের সতীর্থরা যে বিশ্বকাপজয়ী ইমরানের অসুস্থতায় কতটা উদ্বিগ্ন, চিঠিতে সেটা ফুটে উঠেছে। পাকিস্তান সরকারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ক্রিকেটে ইমরান খানের অবদান বিশ্বজুড়ে বেশ প্রশংসিত। সুনিপুণ দক্ষতা, নেতৃত্ব ও স্পোর্টসম্যানশিপে পাকিস্তানকে ঐতিহাসিক ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে পাকিস্তানের এই ঐতিহাসিক জয় সীমান্ত পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মতে অনুপ্রাণিত করেছিল। আমাদের অনেকেই তার সঙ্গে মাঠ শেয়ার করেছি। তিনি এখনো ক্রিকেটের সেরা অলরাউন্ডার এবং অধিনায়কদের একজন।’

শুধু ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়কই নন, পাকিস্তানের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবেও পরিচিতি রয়েছে ইমরান খানের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা উঁচিয়ে ধরার পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পাকিস্তান সরকারের কাছে গাভাস্কার-চ্যাপেলদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ক্রিকেটের বাইরেও ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চ্যালেঞ্জিং সময়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাঁর দেশের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন তিনি। খেলোয়াড়, ভক্ত-সমর্থক, প্রশাসক সবার কাছ থেকেই যথেষ্ট সম্মান পেয়েছেন।’

ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তি পেসাররা উঠে এসেছেন ইমরান খানের হাত ধরেই। ইমরানের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবর পেয়ে কদিন আগে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন ওয়াসিম আকরাম। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ওয়াসিম আকরাম লিখেছিলেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য সমস্যার কথা শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তাঁর জন্য সম্ভাব্য সেরা চিকিৎসার ব্যবস্থা করবে। তাঁর দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।’

আমার বার্তা/এমই

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন জোবেরা

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন?

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

তথ্য নষ্ট করে কর্মীদের কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন হলেন প্রধান আহমদ বাহিদি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

৬ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত