ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফারুক

আমার বার্তা অনলাইন
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ক্রীড়াঙ্গন থেকে মন্ত্রী পাওয়ায় তার কাছ থেকে সবারই প্রত্যাশা একটু বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আমিনুলের সঙ্গে মিলেমিশে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চায়।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি এটা একবার বলেছি, একজন ক্রীড়াবিদকে (আমিনুল হক) আমরা ক্রীড়ামন্ত্রী (প্রতিমন্ত্রী) হিসেবে পেয়েছি। যদি আপনি নির্দিষ্ট খেলা দেখেন, ক্রীড়াবিদদের যে সমস্যাগুলো উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে। সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। উনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, উনার সময়ে সাফ জিতেছি আমরা। আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটকে অন্য একটা স্তরে নিয়ে যাওয়া উচিত আরকি, এটা শুধু ক্রিকেট না, সব খেলা–ই।’

ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বদলাতে আমিনুল হক ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন ফারুক, ‘আমি নিশ্চিত উনি একজন বিচক্ষণ মানুষ। যখন মন্ত্রী ছিলেন না, তখনকার কথা আর এখনকার কথার মধ্যে ফারাক থাকবে। আমি নিশ্চিত উনি এখন অনেক কিছু চিন্তা করছেন। আইসিসির সঙ্গে সম্পর্কটা আমাদের এখন একদম বেস্ট পর্যায়ে নাই, ওরা যদি কোনো ক্রস (ভুল) খুঁজে বের করে, তাইলে তা করতে পারে। আমার আসলে আগাম (মন্তব্য) করার দরকার নাই, তবে (সম্ভাবনা) উড়িয়ে দেওয়া যায় না।’

সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া প্রসঙ্গে বিসিবির এই সহ-সভাপতি জানান, ‘দায়-দায়িত্ব বিসিবির ওপর না, প্রথম সংবাদ সম্মেলনে মুস্তাফিজের ব্যাপারটা, এরপর যেসব থ্রেট এসেছিল, সরকার থেকে প্রথমেই তাদের স্ট্যান্স বুঝিয়ে দিয়েছে। এরপর বোর্ড শুধু ফলো করেছে।’

প্রসঙ্গত, ইতোমধ্যে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন করতে চাওয়ার ব্যাপারে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ‘শপথ অনুষ্ঠানের পর আমি সংসদ ভবনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে বিষয়টি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) নিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বেশ বন্ধুসুলভ ছিলেন এবং আমিও সেভাবেই কথা বলেছি। আমি তাকে বলেছি আমরা আলোচনার মাধ্যমে শিগগিরই এ বিষয়ে সমাধান করতে চাই, কারণ সকল প্রতিবেশী দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। খেলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে চাই।’

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প

কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল রাতে বাংলাদেশ নারী

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের বার্তা

আজ (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায়

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিল বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত

হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস

বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভাইরাস, একে একে মারা যাচ্ছে বাঘ

আমার কিছু হলে এর দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে: আখতার হোসেন

সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রীসহ শীর্ষ নেত্রীরা

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা দ্বিতীয়

ভারতে ২০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ধর্মগুরু ও শিষ্যের বিরুদ্ধে

৯ম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা

জানুয়ারিতে ৫৯৭ দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন: যাত্রী কল্যাণ সমিতি

বেবিচককে ১ হাজার ৬৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

মার্চে বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানের ২ প্রদেশে পাকিস্তানের বিমান হামলা