ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক চলছে, এক রাতে পদ ছাড়লেন তিনজন

আমার বার্তা অনলাইন
০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭

বিসিবিতে পদত্যাগের মিছিল থামছেই না। গত শনিবার এক রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন পরিচালক তাঁদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বর্তমান বোর্ড থেকে একের পর এক পরিচালকের বিদায় নেওয়ার তালিকায় নতুন করে যুক্ত হলেন তারা।

শনিবার রাতে পদত্যাগপত্র জমা দেওয়া দুই পরিচালক হলেন শাহনিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। এর ঠিক কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছিলেন আরেক পরিচালক ফায়াজুর রহমান।

নিজের পদত্যাগের বিষয়ে মেহরাব আলম চৌধুরী জানান, ‘পেশাগত ব্যস্ততার’ কারণে তিনি আর সময় দিতে পারছেন না। অন্যদিকে, ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা শাহনিয়ান তানিম তাঁর পদত্যাগপত্রে বোর্ডের সঙ্গে ‘মতবিরোধের’ কথা উল্লেখ করেছেন।

গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত নির্বাচিত বোর্ড থেকে মোট ছয়জন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকও পদত্যাগ করেন। বছরের শুরুতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন ইশতিয়াক সাদেক। আর গত মাসে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পদত্যাগ করেছিলেন আমজাদ হোসেন।

একই দিনে তিন পরিচালকের এই বিদায় বিসিবির বর্তমান প্রশাসনের অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলল।

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটির ডাকে আসেননি আসিফ

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গেল মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ

বিশ্বকাপ দুঃখ ভুলে বার্সেলোনা লিজেন্ডের পাশে লেভান্ডভস্কি

২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক ঝটকায় তা ভেঙে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ

বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে সফল দল জার্মানি, কোথায় ব্রাজিল-আর্জেন্টিনা?

বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপার দৌড়ে সবার আগে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে তাদের আপত্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

কুমিল্লায় ‘উধাও’ স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল

মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

বেটার বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩ মাসের জ্বালানির মজুত নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ