ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৮:৩৫
আপডেট  : ১১ এপ্রিল ২০২৬, ১৮:৪৫

গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন এই কমিটিতে বাংলাদেশ নারী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশনা ইমাম। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আজ নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

আজকের সভায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকিরা উপস্থিত ছিলেন। বিসিবি অফিসে অনুষ্ঠিত হয় এই সভা।

সভায় নারী ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, 'ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ ছিল তার। মূলত এটা সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয় পর্ব। এ ছাড়া কর্মকর্তারা কে কোন বিভাগে কর্মরত সেটা নতুন চেয়ারম্যান জেনেছেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ সেটার খোঁজ-খবর নিয়েছেন। পরে ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ-খবর নিয়েছেন তিনি।'

এ দিকে চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ হবে বগুড়ায় আর সিলেটে আয়োজন করা হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী জুনের ২৫ তারিখ বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

আমার বার্তা/এমই

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৩৪ রানে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর টেস্টের প্রথম

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে যোগ হলো আরেকটি ফাইফার। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হলো ৩৮৬ রানে।

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই