ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

আমার বার্তা অনলাইন:
১২ এপ্রিল ২০২৬, ১৪:৫১

বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। এই প্রতিযোগিতায় ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং ছিল আলোচনায়। এবার সেই লিগে যোগ হয়েছে বয়সের জালিয়াতি। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এজন্য ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ৩০ হাজার টাকা জরিমানা ও ঢাকা রেঞ্জার্স-চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের মধ্যকার ম্যাচে রেঞ্জার্সকে ০-৩ গোলে পরাজিত ঘোষণা করেছে। গতকাল (শনিবার) এক সভায় এই সিদ্ধান্ত হয়।

তরুণ ফুটবলারদের প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে উঠার জন্য চ্যাম্পিয়নশিপ লিগে ১৭-১৯ বছরের মধ্যে তিন জন ফুটবলারের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই তিন জনের মধ্যে একজনকে একাদশে খেলাতে হবে। চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে রেঞ্জার্স যে ফুটবলারকে খেলিয়েছিল, তার বয়স ১৭-১৯ বছরের বেশি। এজন্য ম্যাচ শেষে প্রতিপক্ষ ফেডারেশনের কাছে আপিল করে। ফেডারেশন সেটা পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠায়। ডিসিপ্লিনারি কমিটি লিগের বাইলজ ও ডিসিপ্লিনারি কোড অনুযায়ী সিদ্ধান্ত নেয়।

এই লিগের বাইলজে রয়েছে যাদের জন্ম ৩১ মে ২০০৭ থেকে ১ ডিসেম্বর ২০০৯, এই বয়সসীমার একজনকে একাদশে খেলতে হবে। রেঞ্জার্স চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে ৯ এপ্রিল যাকে এই বয়সসীমা দেখিয়ে খেলিয়েছিল, তার বয়স মূলত বেশি। ফলে বাইলজের ধারা ভঙ্গ হয়েছে। এজন্য সংশ্লিষ্ট ক্লাব শাস্তির মুখে পড়েছে।

প্রতিপক্ষ ক্লাবের আবেদনের প্রেক্ষিতে বাফুফে শাস্তি দিয়েছে। খেলার আগে সেই ফুটবলারকে নিবন্ধন করিয়েছে ক্লাব। সেই সময় ফেডারেশনের চোখ ফাঁকি দিয়েছে সংশ্লিষ্ট খেলোয়াড় ও ক্লাব। বাফুফের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যেও দুর্বলতা এবং ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে।

আমার বার্তা/এমই

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৩৪ রানে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর টেস্টের প্রথম

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে যোগ হলো আরেকটি ফাইফার। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হলো ৩৮৬ রানে।

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই