ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ০৯:২৫

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর মেজর কোনো ট্রফি জিততে না পারার খরা কাটাতে চলেছেন। গতকাল (বৃহস্পতিবার) আল নাসরের বড় জয়ের রাতে সৌদি প্রো লিগে ১০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন পর্তুগিজ সুপারস্টার।

সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে আগে থেকেই শীর্ষে ছিল আল নাসর। আল শাবাবকে ৪-২ গোলে হারিয়ে তারা দুইয়ে থাকা আল হিলালের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল। যদিও এক ম্যাচ বেশি খেলেছে রোনালদো-সাদিও মানের দল। লিগে তাদের আর বাকি দুই ম্যাচ। সেখানে জিতলে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে আল নাসরকে। কিন্তু ড্র কিংবা হার তাদের হিসাব-নিকাশের মুখে ফেলে দিতে পারে।

রোনালদো আল নাসরের চতুর্থ গোলটি করার মধ্য দিয়ে বড় জয় নিশ্চিত করেন। ৭৫ মিনিটে বক্সে সাদিও মানের বাড়ানো বল কয়েকজনের মাঝখান দিয়ে এক টোকায় জালে জড়ান সিআরসেভেন। যা সৌদি প্রো লিগে তার ১০০ এবং পেশাদার ক্যারিয়ারের ৯৭১তম গোল। এ ছাড়া চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল করলেন রোনালদো। এ ছাড়া আল নাসরের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন গত জুলাইয়ে চেলসি ছেড়ে আসা আরেক পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। পেনাল্টিতে পাওয়া সর্বশেষ গোলে হ্যাটট্রিক করেন তিনি।

রোনালদোর প্রশংসা ও আসন্ন ম্যাচের দিকে তাকিয়ে আল নাসর কোচ জর্জ জেসুস বলছেন, ‘রোনালদো সবসময়ই ভয়ঙ্কর ফরোয়ার্ড এবং আমরা সেটি আজ আবার দেখলাম। এখন আমাদের প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ডার্বি ম্যাচের দিকে তাকাতে হবে। আমরা সেই ম্যাচের গুরুত্ব সম্পর্কে পূর্ণ সচেতন এবং জয়নির্ধারণী ফলাফল পেতে খুটিনাটি সকল বিষয়ে মনোযোগ দিচ্ছি।’

আগামী মঙ্গলবার শিরোপার আরেক প্রত্যাশী ও জায়ান্ট ক্লাব আল হিলালের সঙ্গে ম্যাচ রয়েছে আল নাসরের। রিয়াদের এই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সঙ্গে লড়াইয়ের ফলাফলই শিরোপা নির্ধারণ করে দিতে পারে। এই মুহূর্তে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সৌদি লিগের টেবিলে শীর্ষ দল আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭।

আমার বার্তা/জেএইচ

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ফিলিপে লাম। তার

চোখ বন্ধ করে থাকছেন রেফারি: মেসিকে সুবিধা দিচ্ছে ফিফা!

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। অনেকেই অভিযোগ করছেন ফিফা

আবারও হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর নকআউটে নরওয়ে

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে নিজ নিজ ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন।

শততম ম্যাচে এমবাপ্পের জোড়া গোল, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স 

লিওনেল মেসির চেয়ে কোনো অংশেই কম যাচ্ছেন না কিলিয়ান এমবাপে। মেসি দুই ম্যাচে করলেন ৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবনেতা সাজ্জাদুল মিরাজের ব্যতিক্রমী উদ্যোগে আর্জেন্টিনা জয়ে উৎসব

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, মোট মৃত্যু ৬৮৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব দরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তার আহ্বান

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

প্রবাসীদের জন্য ‘টাকা হিসাব’ চালু, টাকা ফেরত নিতে পারবে বিদেশেও

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী স্বপন ও এ্যানি

চোখ বন্ধ করে থাকছেন রেফারি: মেসিকে সুবিধা দিচ্ছে ফিফা!

পর্তুগালের ভাষা, সংস্কৃতিতে যেভাবে আজও টিকে আছে মুসলিম শাসনের চিহ্ন

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দাবি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ