ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১০:৩০

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শনিবার (৯ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এই রেকর্ড গড়েন লিটন। ইনিংসটিতে ৩৩ রান করে আউট হলেও ২ হাজারের ক্লাবে প্রবেশ করেন তিনি।

২০১৯ সালে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত লিটনের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। ৩১ ম্যাচে ৫৫ ইনিংসে এখন পর্যন্ত ৩৭.২০ গড়ে ২০০৯ রান করেছেন লিটন। ৪ সেঞ্চুরির সাথে ১১টি হাফ-সেঞ্চুরি আছে তার। লিটনের পর বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২৬ মাচের ৪৮ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরির সহায়তায় ৪২.৬৩ গড়ে ১৮৭৬ রান করেছেন তিনি।

এরপর এই তালিকার তৃতীয় স্থানে আছেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ ম্যাচের ৫৭ ইনিংসে ১৬৫৫ রান করেছেন তিনি। শান্তর ব্যাটিং গড়- ২৯.৫৫। ৫টি সেঞ্চুরির সাথে ৩টি হাফ-সেঞ্চুরিও হাঁকান শান্ত। এই তালিকার চতুর্থ স্থানে আছেন মুমিনুল হক। টেস্ট স্পেশালিস্ট এই ব্যাটার ৩২ ম্যাচের ৬১ ইনিংসে করেন ১৫৯৪ রান। এই বাঁহাতি ব্যাটার ব্যাট করেছেন ২৭.৯৬ গড়ে। এই সময়ে ৩টি শতক ও ৮টি অর্ধশতক হাঁকিয়েছেন।

শীর্ষ পাঁচের মধ্যে আরও আছেন মেহেদি হাসান মিরাজ। ৩০ ম্যাচে ৫৫ ইনিংস ব্যাট করে ২৫.৯৬ গড়ে ১৩২৪ রান করে পঞ্চম স্থানে আছেন মিরাজ। ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি আছে মিরাজের নামের পাশে।

বাংলাদেশের হয়ে লিটন শীর্ষে থাকলেও বিশ্বমঞ্চে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে রানের পাহাড়ে চড়ে বসেছেন ইংল্যান্ডের জো রুট। তিনি ৭৪ ম্যাচের ১৩৬ ইনিংসে ২৩ সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরিতে ৫২.২৫ গড়ে রেকর্ড ৬৪৮০ রান করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের সংগ্রহ ৫৯ ম্যাচের ১০৩ ইনিংসে ৪৫৬৪ রান।

মিরপুর টেস্টে লিটনের এই ব্যক্তিগত অর্জন বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ ফরম্যাটে তার ধারাবাহিকতারই প্রমাণ দেয়। সমর্থকদের প্রত্যাশা, এই মাইলফলক তাকে আগামী ইনিংসগুলোতে আরও বড় রান করতে অনুপ্রাণিত করবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

৪০ বছরের অপেক্ষা, অবশেষে মিরপুরে হলো তার অবসান। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের আসর শুধু নতুন

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আর ১৪ ঘণ্টা পরই পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। মেগা ইভেন্টটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা