ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১১:০৮

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে।

টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

দলীয় ২১ রানেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। তানজিদ ৭, লিটন ২ ও ইমন করেন ১ রান। এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করে ফিরলে আরও বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই করেন তাওহীদ হৃদয়। ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন করেন ১৬ বলে ১১ রান। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

অতিরিক্ত থেকে বাংলাদেশ পায় ১৯ রান, যার ১৫টিই আসে ওয়াইড থেকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১১ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল সুফিয়ান মুকিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আরাফাত মিনহাজ ৩ ওভারে ২টি উইকেট শিকার করেন।

১১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেয় বাংলাদেশ। দলীয় ৬ রানে সাহিবজাদা ফারহানকে ১ রানে ফেরান মাহেদী। ১৬ রানের মাথায় সাদাকাতকে ১৫ রানে আউট করেন নাসুম আহমেদ।

এরপর সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন। ওসমান খানও ৯ বলে ১৪ রান করে রিশাদ হোসেনের বলে আউট হলে ৫৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন, তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে আব্দুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলংকা ও ভারত ম্যাচের বিজয়ী দল।

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

বিসিবি তাকে দায়িত্বচ্যুতির ঘোষণা দেয়নি। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে,

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি।

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

বাংলাদেশের বিদায় হয়ে গেছে আগেই। তিন দলের মধ্যে এখন শক্তিমত্তায় যে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান, সেটা

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন