ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪
আপডেট  : ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার মধ্যেই ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে সেখানেও ইতিবাচক কোনো ফল আসেনি। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে হতাশার বৃত্ত থেকে বেরোতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হারে। তাতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশের মেয়েরা। মিডল অর্ডার ব্যাটাররা নিজেদের প্রমাণ করলেও ব্যর্থ ছিলেন টপ অর্ডার ব্যাটাররা।

প্রধান কোচ ডেভিড হেম্পের চোখেও পড়েছে বিষয়টি। খুঁজছেন সমাধানের পথ। তবে মিডল অর্ডারে উন্নতির কথাও জানালেন। ঢাকা পোস্টকে এই কোচ বলছিলেন, 'কোনো ম্যাচের ফল আমাদের পক্ষে না থাকলেও ছোট ছোট বেশ কিছু বিষয়ে ভালো উন্নতি হয়েছে (মিডল অর্ডারে)। তবে সবসময়ই আরও কাজ করার বা গুছিয়ে নেওয়ার মতো জায়গা থাকে ব্যাটিংয়ে।'

টপ অর্ডার ব্যর্থতা ছিল সিরিজের তিন ম্যাচেই। এ প্রসঙ্গে হেম্প বলছিলেন, ‘ব্যাটিং গ্রুপের পরিকল্পনা হলো সবসময় রান তোলার কথা চিন্তা করা—ক্রিজে সক্রিয়-অ্যাক্টিভ থাকা। এই সিরিজে আমরা নির্দিষ্ট কিছু সময়ে এর প্রমাণ দেখেছি, তবে এটি পুরোপুরি আয়ত্ত করতে কিছুটা সময় লাগবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে, অস্ট্রেলিয়ার এই দলটি বিশ্বের সেরা—আইসিসি তালিকাতে সেরা ১০ জনের মধ্যে তাদের ৩ জন ব্যাটসম্যান এবং ৫ জন বোলার রয়েছে, তাই এটি আমাদের জন্য খুব ভালো একটি পরীক্ষা ছিল।’

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

বিসিবি তাকে দায়িত্বচ্যুতির ঘোষণা দেয়নি। তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে,

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি।

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

বাংলাদেশের বিদায় হয়ে গেছে আগেই। তিন দলের মধ্যে এখন শক্তিমত্তায় যে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান, সেটা

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে মত বদলেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি মুনীরুল ইসলাম পেলেন বাবুই সেরা লেখক সম্মাননা  

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু