ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

১৮ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২০

আজ শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ● ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ● ১৭ রজব ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

৪৭৪ - দ্বিতীয় লিও এক বছরের থেকেও কম সময়ের জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৪৮৬ - এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

১৫৩৫ - স্পেনীয় দখলদার ফ্রান্সিসকো পিজারো পেরুর রাজধানী, লিমা আবিষ্কার করেন।

১৬৪২ - প্রথম ইউরোপীয় হিসাবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন।

১৬৭০ - ওয়েলশ অ্যাডমিরাল স্যার হেনরী মোরগেন পানামা দখল করেন।

১৭০১ - প্রথম ফ্রেডরিক প্রুশিয়ার রাজা হন।

১৭৭৮ - ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন।

১৮৬২ - বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়।

১৮৭১ - ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেল্ম জার্মানির প্রথম সম্রাট ঘোষিত হন।

১৯১২ - ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট দক্ষিণ মেরুতে পদার্পণ করেন। তিনি প্রথম দক্ষিণ মেরুতে পর্দাপণ করেছিলেন বলে প্রথমে ভাবলেও পরে বুঝতে পারেন তার ভুল হয়েছে।

১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ - ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৩৮ - সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ - সোভিয়েত ইউনিয়নের বাহিনী রাশিয়ার লেনিনগ্রাড শহরটিকে নাৎসি জার্মান বাহিনীর কবল থেকে মুক্তি করে।

১৯৪৮ - হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘণ্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন।

১৯৫০ - ভারত ধর্মনিরপক্ষে গণরাষ্ট্র হিসাবে ঘোষিত হয়।

১৯৫৬ - জাপান জাতিসংঘে যোগদান করে।

১৯৭৮ - নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য সরকার ইউরোপের মানবাধিকার আদালতে দোষী সাব্যস্ত হয়।

১৯৭৯ - ইরানের বিপ্লবী জনগণ স্বৈরচারী শাহ সরকারের শেষ প্রতিনিধি অর্থাৎ শাপুর বখতিয়ারের সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করে।

১৯৯৭ - একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড।

১৯৯৮ - দ্রুজ রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

২০০২ - সিয়েরালিয়নে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

২০০৬ - সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

৮৮৫ - ডাইগো, জাপানের সম্রাট।

১৮৪২ - মহাদেব গোবিন্দ রাণাডে, প্রখ্যাত ভারতীয় বিচারপতি, লেখক ও সমাজসংস্কারক ।

১৮৫৪ - টমাস আউগুস্তুস ওয়াটসন, একজন আমেরিকান যিনি আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী ছিলেন এবং টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক হিসেবে স্বীকৃত।

১৮৬৭ - নিকারাগুয়ার কবি রুবেন দারিওর।

১৮৭৮ - সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন।

১৮৮২ - এ. এ. মিলনে, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৯০৩ - প্রখ্যাত রসায়নবিদ, গবেষক ও লেখক দুঃখহরণ চক্রবর্তী।

১৯১৭ - আজিজুর রহমান, বাংলাদেশী কবি এবং গীতিকার।

১৯২১ - নোবেল পুরস্কার বিজয়ী জাপানি আমেরিকান পদার্থবিদ ইয়োইচিরো নাম্বু।

১৯৩৫ - মমতাজউদ্দীন আহমেদ, বাংলাদেশি নাট্যকার ও অভিনেতা।

১৯৩৭ - নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ শিক্ষক ও রাজনীতিবিদ জন হিউম।

১৯৪৫ - মোনাজাত উদ্দিন, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সাংবাদিক।

১৯৫৪ - পার্থ প্রতিম মজুমদার, প্রখ্যাত মূকাভিনয় শিল্পী।

১৯৬০ - মার্ক রাইল্যান্স, ইংরেজ অভিনেতা, মঞ্চ পরিচালক এবং নাট্যকার।

১৯৮৪ - জাপানি ফুটবলার মাকটো হাসেবে।

১৯৮৮ - জার্মান টেনিস খেলোয়াড় আঙ্গেলিকুয়ে কেরবের।

১৯৯০ - বাংলাদেশি তরুণ প্রজন্মের সংগীতশিল্পী হৃদয় খান।

আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৪৭৪ - প্রথম লিও, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।

১৩৬৭ - প্রথম পিটার, পর্তুগালের রাজা।

১৬৭৭ - ডাচ রাজনীতিবিদ ও কেপ টাউনের প্রতিষ্ঠাতা জান ভান রিয়েবেক।

১৮৬২ - জন টাইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি।

১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও কবি রুডইয়ার্ড কিপলিং।

১৯৪৭ - কুন্দনলাল সায়গল, ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা।

১৯৫১ - যতীন্দ্রমোহন রায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৫৫ - পাকিস্তানি লেখক ও চিত্রনাট্যকার সাদাত হাসান মান্টোর।

১৯৮৩ - মীরা দত্তগুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী।

১৯৯২ - সুবোধকুমার চক্রবর্তী, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ভ্রমণকাহিনী লেখক।

রাজনীতি ও আইনজীবী হামিদুল হক চৌধুরী।

১৯৯৫ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্‌ফ ফ্রিড্‌রিশ ইয়োহান বুটেনান্ড্‌ট।

১৯৯৬ - ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ-এর ১০ তম মুখ্যমন্ত্রী এন. টি. রামা রাও।

২০০৩ - হরিবংশ রাই বচ্চন, প্রখ্যাত ভারতীয় হিন্দি কবি।

২০১৮ - চন্ডী লাহিড়ী, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট।

২০২২ - নারায়ণ দেবনাথ, প্রখ্যাত ভারতীয় বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।

আমার বার্তা/এমই

৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

  আজ রবিবার, ৩ মে ২০২৬ ● ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৪ জিলকদ ১৪৪৭। আজকের

২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ২ মে ২০২৬ ● ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৩ জিলকদ ১৪৪৭। আজকের

৩০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ● ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ জিলকদ ১৪৪৭। আজকের

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ● ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড