ই-পেপার বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩

৪ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪

আজ বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ● ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ১২ জমাদিউস সানি ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১১৫৪ - ৪র্থ অড্রিয়ান পোপ নির্বাচিত হন। তিনিই একমাত্র ইংরেজ, যিনি পোপ পদে অধিষ্ট হন।

১৫৩৪ - তুরস্কের সুলতান সুলেমান বাগদাদ দখল করেন।

১৬৪৪ - শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৭৯১ - বিশ্বের সবচেয়ে প্রাচীন বরিবাসরীয় ব্রিটেনে দি অবজার্ভার পত্রিকা প্রকাশ হয়।

১৭৯৮ - ইংল্যান্ডে আয়কর প্রবর্তন হয়।

১৮২১ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ কৌমুদী’ প্রথম প্রকাশ হয়।

১৮২৯ - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।

১৮৩৩ - যুক্তরাষ্ট্রে দাসপ্রথাবিরোধী সংগঠন গড়ে ওঠে।

১৮৯৯ - প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য মানবদেহে ভ্যাকসিন ব্যবহার করা হয়।

১৯২৪ - মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।

১৯৫৩ - শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।

১৯৫৯ - সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়।

১৯৬৫ - আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্র কেনেডি কেপ থেকে হারকিউলিস-২ রকেট দিয়ে ‘জেমিনি ৭.’ উপগ্রহ ধরনের নভোযান উৎক্ষেপণ করে।

১৯৭০ - পল্টনে বিশাল জনসমুদ্রে মওলানা ভাসানীর স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন।

১৯৭১ - ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৭১- এ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর চারটি জাহাজ নষ্ট করে দেয়।

১৯৭৪ - শ্রীলংকায় বিমান দুর্ঘটনায় ১৯১ জন নিহত হন।

১৯৭৫ - সুরিনাম জাতিসংঘে যোগদান করে।

১৯৮০ - ড্রামার জন বনহ্যামের মৃত্যুতে (২৫ সেপ্টেম্বর) লিজেন্ডারি ইংরেজ রক ব্যান্ড লেড জেপ্লিন ভেঙ্গে যায়।

১৯৮১ - দিল্লি কুতুবমিনার এলাকায় পদপিষ্ট হয়ে ৪৫ জনের প্রাণহানি ঘটে।

১৯৯০ - গণআন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত।

১৯৯১ - বৈরুতে সাংবাদিক টেরি এ অ্যান্ডারসন সাত বছর বন্দি থাকার পর মুক্তি লাভ করেন।

১৯৯৩ - ইয়েলৎসিনের অনুগত ট্যাংক ও সাঁজোয়া বাহিনী ১০ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পর পার্লামেন্ট ভবন দখল করে নেয় এবং এক হাজার বিদ্রোহীকে গ্রেফতার করে।

১৯৯৬ - মঙ্গলগ্রহের উদ্দেশে নভোযান পাথফাইন্ডার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে।

১৯৯৫ - প্রোগ্রামিং ল্যাংগুইজ জাভাস্ক্রিপ্টের যাত্রা শুরু।

১৯৯৯ - মিছেল ফ্রান্সের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্টির প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮৭৫ - জার্মান কবি রাইনার মারিয়া রিলকে।

১৮৮৮ - রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ।

১৮৯৩ - দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা।

১৯১০ - আর. ভেঙ্কটরমন, ভারতীয় আইনজ্ঞ, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি।

১৯৩৫ - কাজী আবদুল বাসেত, বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।

১৯৮৩ - কাজী মারুফ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।

১৯৯১ - সারাহ ভিঞ্চি, অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১১৩১ - ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম।

১৯৮৯ - সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

২০০০ - কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।

২০১৬ - অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা।

২০১৭ - পূরবী মুখোপাধ্যায়, প্রথিতযশা রবীন্দ্র সংগীতশিল্পী। শশী কাপুর, বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।

২০১৯ - বব উইলিস, সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার।

২০২২ - বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি।

আমার বার্তা/এমই

২১ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ● ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১ শাবান ১৪৪৭। আজকের

২০ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ● ০৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৯ রজব ১৪৪৭। আজকের

১৯ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ● ০৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৮ রজব ১৪৪৭। আজকের

১৮ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ ● ০৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৭ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম ছিল ফ্যাসিবাদ দীর্ঘকরণের এক ষড়যন্ত্র: চিফ প্রসিকিউটর

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে ছিল একটি দেশ!

এবার ১০ দলীয় জোট সরকার গঠন করবে: কুমিল্লায় ডাঃ তাহের

চুলের ক্ষতি না করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন যেভাবে

আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ

রোজায় সংকট ঠেকাতে কানাডা থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে রিপোর্ট স্বাক্ষর নীতি ‘বৈষম্যমূলক’

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী, একাদশে উইলিয়ামসন

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আবু সাইয়িদ

১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে: প্রধান উপদেষ্টা

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি

এ পর্যন্ত সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

ফের দরপতনে রয়েছে শেয়ারবাজার

বগুড়ায় ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন করেছে ৭৮ কারাবন্দি

নেতাকে তুষ্ট করে প্রমোশনের সিস্টেম ভাঙতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধ করতে পিটিশন, দিল্লি হাইকোর্টে খারিজ