ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩

আজ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ● ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৭ জমাদিউস সানি ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭৫৮ - ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়।

১৭৯৩ - নিউ ইয়র্ক শহড়ের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

১৮৮৩ - (১২৯০ বঙ্গাব্দের ২৪ অগ্রহায়ণ) ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয়।

১৯০৫ - ফ্রান্সে রাষ্ট্র থেকে গীর্জা পৃথকীকরণ আইন পাশ হয়।

১৯১৩ - কলকাতায় রামমোহন লাইব্রেরির দ্বারোদ্ঘাটন হয়।

১৯১৭ - ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।

১৯১৭ - প্রথম মহাযুদ্ধে তুরস্কের ওসমানীয় সরকারের সেনারা ফিলিস্তিনে ইংরেজ সেনাদের কাছে পরাজিত হয়।

১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে ফিল্ড মার্শাল এডমুন্ড অ্যালেনবি জেরুজালেম দখল করেন।

১৯২৪ - কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৩১ - দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র স্থাপিত।

১৯৪০ - লিবিয়ার বেনগাজীতে ব্রিটিশ আক্রমণ।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা, ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানি ও ইতালীর বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।

১৯৬১ - ব্রিটিশ শাসিত তাঙ্গানিয়াকা এলাকার স্বাধীনতা লাভ।

১৯৬১ - যুদ্ধপরাধে মোসাদ কর্তৃক আর্জেন্টিনায় ধৃত কর্ণেল অ্যাডলফ আইখম্যানের বিচার সম্পন্ন।

১৯৬৪ - ট্যাঙ্গানিকার সাথে যোগ দেয় জান্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জান্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিক অব তান্জানিয়া।

১৯৭১ - সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।

১৯৮৭ - অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনী জনগণের ইন্তিফাদা গণ-জাগরণ শুরু হয়।

১৯৯১ - ইউরোপীয় কমিউনিটি ১৯৯৯ সালের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়।

১৯৯৬ - ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী বিশ্ব সংস্থার প্রথম মন্ত্রী সম্মেলন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।

১৯৯৭ - ১১ তারিখ পর্যন্ত ইসলামী সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়।

১৯৯৭ - চীনের গণ মুক্তি ফৌজের উপ-প্রধান ( ডেপুটি চিফ অব দি জেনারেল স্টাফ) লেফ্টেন্যান্ট জেনারেল সিয়োং কুয়াং খাই মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে চীন-মার্কিন দুদেশের প্রতিরক্ষা দফতরের পরামর্শ করেন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৪৮৪ - সুরদাস ছিলেন মধ্যযুগীয় ভক্তিবাদী সন্তকবি।

১৬০৮ - জন মিলটন, ইংরেজ কবি।

১৭৪২ - কার্ল ভিলহেল্ম শেলে, সুয়েডীয় রসায়নবিদ।

১৭৪৮ - ফরাসী রসায়নবিদ ক্লাউড লুই বার্থোলে।

১৮৬৫ - ফরাসি গণিতবিদ জাক হাদামার্দ।

১৮৬৮ - ফ্রিৎস হেবার, জার্মান রসায়নবিদ।

১৮৭৯ - বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত এবং প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ।

১৮৮০ - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালী সাহিত্যিক এবং সমাজ সংষ্কারক।

১৮৮১ - অঘোরনাথ গুপ্ত, বৌদ্ধধর্মের একজন বিশেষজ্ঞ ও ব্রাহ্মসমাজের প্রচারক।

১৯১২ -

কানু রায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও সঙ্গীত পরিচালক। (মৃ.১৯৮২)

কমল মিত্র, বিশিষ্ট বাঙালি অভিনেতা।

১৯১৬ - হলিউড কিংবদন্তি ডগলাসের।

১৯২০ - কার্লো আজেলিও চিয়াম্পি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯২৭ - ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস।

১৯৩৮ - বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলী।

১৯৪১ - খ্যাতনামা ইংরেজ ফুটবলার জিওফ্রে চার্লস হার্স্ট।

১৯৪৬ - সোনিয়া গান্ধী, ইতালীয় বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিবিদ।

১৯৫৪ - দেবরাজ রায়, ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা।

১৯৭২ - সায়মা ওয়াজেদ পুতুল, প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ।

১৯৭৮ - গাস্তন গাউদিও, আর্জেন্টিনার একজন পেশাদার টেনিস খেলোয়াড়।

১৯৮১ - দিয়া মির্জা, ভারতীয় মডেল এবং অভিনেত্রী।

২০০৫ - দিব্যা দেশমুখ, ভারতীয় দাবা খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৯১৬ - জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।

১৯৩২ - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক।

১৯৪১ - রাশিয়ান লেখক ও দার্শনিক দিমিত্রি মেরজোকোভস্কি।

১৯৪২ - দ্বারকানাথ কোটনিস, ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

১৯৫৫ - জার্মান গণিতবিদ হেরমান ভাইল।

১৯৭০ - ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।

ছুটি ও অন্যান্য :

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস৷

আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস৷

জাতীয় রোকেয়া দিবস (বাংলাদেশ)৷

আমার বার্তা/এমই

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ● ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ রমজান ১৪৪৭। আজকের

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের

৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ০৮ মার্চ ২০২৬ ● ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ রমজান ১৪৪৭। আজকের

৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ০৭ মার্চ ২০২৬ ● ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৭ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু