ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

১৯ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩০
আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৮

আজ সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ● ০৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৮ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। নেই।অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

ঘটনাবলি:

১৮২৫ - রায়ত বিদ্রোহের একপর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।

১৮৩৯ - ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দরনগরী এডেন দখল করে।

১৮৪০ - নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।

১৮৫৯ - ফ্রান্স সারদিনিয়া জোটের চুক্তি স্বাক্ষর হয়।

১৮৮৩ - টমাস এডিসন, প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।

১৮৯৩ - ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়।

১৯১৫ - ব্রিটেনের ওপর প্রথম বিমান হামলা চালানো হয়।

১৯২৬ - মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ - জার্মান সার্মা দখল করে।

১৯৬৬ - ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৭৫ - ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।

১৯৭৯ - ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনি (রহ.) স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা প্রদান করেন।

১৯৮১ - ইরানে জিম্মিসংকট: ১৪ মাস বন্দিদশায় কাটানোর পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের চুক্তির পরিপ্রেক্ষিতে ৫২ মার্কিন নাগরিকের মুক্তিলাভ।

১৯৮৩ - অ্যাপেল প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।

১৯৮৬ - প্রথমবার আইবিএম কম্পিউটার পিসি ভাইরাস পাওয়া যায়,যা তৈরি করেছিল দুজন পাকিস্তানি নাগরিক।

১৯৮৮ - চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ, ইরাক ইসরায়েলে দ্বিতীয় স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ জন আহত হয়।

১৯৯৩ - চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াজাতিসংঘে যোগ দেয়।

১৯৯৭ - দীর্ঘ ৩১ বছর পর প্যালেস্টাইনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রথম প্যালেস্টাইনে পা রাখলে তাকে বীরোচিত সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

২০০৬ - নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাওয়ার পথে ব্লাস্ট হয়।

২০১২ - হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড এফবিআই বন্ধ করে দেয়।

জন্ম:

১৭৩৬ - জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী।

১৭৯৮ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮০৯ - এডগার অ্যালান পো, মার্কিন লেখক।

১৮১৩ - হেনরি বেসিমা, বিজ্ঞানী, লোহা গলানো চুল্লির উদ্ভাবক।

১৮২২ - যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী।

১৮৯২ - সুরেন্দ্র লাল দাশ, সংগীতশিল্পী।

১৯২০ - পেরেজ দ্য কুয়েলার, জাতিসংঘের পঞ্চম মহাসচিব।

১৯২২ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৩১ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।

১৯৩৫ - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার।

১৯৩৬ - জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

১৯৫৯ - ডেনিস কুপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার।

মৃত্যু:

১৮৮৬ - রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা।

১৯০৫ - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক।

১৯২৪ - সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক।

১৯২৬ - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর,বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক।

১৯২৭ - স্যার কৈলাসচন্দ্র বসু, ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।

১৯৫৪ - থিওডর কালুজা, জার্মান গণিতবিদ এবং পদার্থবিদ।

১৯৬৬ - মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী।

১৯৭৮ - বিজন ভট্টাচার্য, বাঙালি নাট্যব্যক্তিত্ব।

১৯৯২ - মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি গায়ক ও সুরকার।

২০০২ - ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।

২০০৪ - ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

২০১৯ - অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

২০২১ - বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু।

ছুটি ও অন্যান্য:

জাতীয় ভোক্তা অধিকার দিবস (বাংলাদেশ)।

জাতীয় শিক্ষক দিবস (বাংলাদেশ)।

ককবরক দিবস (ত্রিপুরা, ভারত)

আমার বার্তা/এল/এমই

১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২২ শাবান ১৪৪৭। আজকের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২১ শাবান ১৪৪৭। আজকের

০৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২০ শাবান ১৪৪৭। আজকের

০৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ শাবান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক