ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বজ্রপাতের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা জোরদারের আহ্বান বিএমডির

আমার বার্তা অনলাইন:
২১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

বজ্রপাতজনিত ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক পূর্বাভাসকে কমিউনিটি-কেন্দ্রিক ও কার্যকর আগাম সতর্কতায় রূপ দেওয়ার ওপর জোর দিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকায় 'ব্রিজিং সায়েন্স উইদ কমিউনিটিজ: ডেভেলপিং আ কমিউনিটি-বেজড লাইটনিং আর্লি ওয়ার্নিং সিস্টেম ইন বাংলাদেশ' শীর্ষক এক জাতীয় শেয়ারিং অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

গবেষণায় দেখা গেছে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে বজ্রপাতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু এবং ১৩০০ এর বেশি মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামীণ কৃষক ও জেলে সম্প্রদায়, বিশেষ করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বলেন, প্রতিবছর বজ্রপাতে গড়ে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হলেও বিষয়টি দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় যথাযথ গুরুত্ব পায়নি। তিনি সময়মতো মাঠপর্যায়ে সতর্কবার্তা পৌঁছাতে আন্তঃসংস্থাগত সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে বিএমডির পরিচালক ও ডব্লিউএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোমেনুল ইসলাম বলেন, বজ্রপাতের ঝুঁকি কমাতে কেবল বৈজ্ঞানিক তথ্য যথেষ্ট নয়; প্রয়োজন সহজবোধ্য বার্তা, কমিউনিটির আস্থা ও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা।

গবেষণায় উঠে আসে, জরিপকৃত পরিবারের অর্ধেকের বেশি বজ্রপাতজনিত হতাহতের সরাসরি অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে ৭৭ শতাংশ মানুষ সতর্কবার্তার লিড টাইম সম্পর্কে জানেন না এবং ৯৬ শতাংশ কখনো বজ্রপাত বিষয়ক মহড়ায় অংশ নেননি। ফলে নারী, যুবক, প্রতিবন্ধী ও স্বল্প-শিক্ষিত জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ও উন্নয়ন সহযোগীরা কমিউনিটি-নেতৃত্বাধীন, অন্তর্ভুক্তিমূলক ও বহুমাধ্যমভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থায় ধারাবাহিক বিনিয়োগের ওপর গুরুত্ব দেন। প্যানেল আলোচনায় বলা হয়, সীমিত পূর্বাভাস সময়, দুর্বল যোগাযোগ ও আশ্রয়কেন্দ্রের অভাব বড় চ্যালেঞ্জ।

গবেষণাটি বজ্রপাত মোকাবিলায় একটি কমিউনিটি-ভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা চালুর সুপারিশ করেছে, যেখানে বৈজ্ঞানিক পূর্বাভাস, স্থানীয় জ্ঞান ও বিশ্বস্ত যোগাযোগ মাধ্যমের সমন্বয়ের মাধ্যমে প্রাণহানি কমানো সম্ভব হবে।

আমার বার্তা/এমই

শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা: ঘন কুয়াশার ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

সারাদেশে আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ

শীতের তীব্রতা বাড়ছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস

রাতে সারাদেশে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার

বায়ুদূষণ রোধে নাগরিকদের বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু