ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শৈত্যপ্রবাহের আঘাতে সতর্ক থাকার বার্তা

আমার বার্তা অনলাইন:
০৮ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

পাহাড় থেকে সমতল–প্রকৃতির হিমশীতল শাসনে কাঁপছে গোটা দেশ। একদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের গর্জন, অন্যদিকে উত্তুরে হাওয়ার মরণকামড়–এই দুইয়ের জাঁতাকলে পড়ে যখন জবুথবু জনজীবন, ঠিক তখনই আবহাওয়া অফিস শোনাল আরও এক হাড়কাঁপানো দুঃসংবাদ।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু শ্রীমঙ্গল নয়, রাজধানী ঢাকায়ও পারদ নেমেছে ১২.৯ ডিগ্রিতে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের আকাশ ঢাকা পড়ছে ঘন কুয়াশার ধূসর চাদরে, যেখানে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ।

মো. হাফিজুর রহমান জানান, শীতের এই দাপট এখনই কমছে না; বরং আগামী ২৪ ঘণ্টা পর রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে চলমান শৈত্যপ্রবাহের ব্যাপ্তি ও তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগসহ খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফেনী, কুমিল্লা ও মৌলভীবাজার জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ বইছে, তা আরও কঠোর রূপ ধারণ করতে পারে।

সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা যায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ সকালেই ‘গভীর নিম্নচাপ’ আকারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। তবে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা অব্যাহত থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে তা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

পৌষের এই শেষ লগ্নে শীতের এমন আগ্রাসী রূপে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, এই শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও কয়েক দিন দীর্ঘায়িত হতে পারে, যা পৌষের রাতগুলোকে সাধারণ মানুষের জন্য আরও কঠিন করে তুলবে।

আমার বার্তা/এল/এমই

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

রাজধানী ঢাকা-র বাতাস আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির অভাব

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বুধবার

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস

ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে। রোববার (২২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু