ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

৫০০ নবীন শিক্ষার্থীকে বিনামূল্যে কুরআন উপহার দিল জবি শিবির

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১৫:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। এ সময় প্রায় ৫০০ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের কপি বিতরণ করা হয়।

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংগঠনটি জানায়, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কুরআন সংগ্রহ করতে পারবেন। সারাদিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা-বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের আগের শিক্ষার্থীদের মাঝে কুরআন দেওয়ার কর্মসূচিতে যারা রেজিস্ট্রেশন করেছিল, তাদেরকেও দেওয়া হবে। দিনব্যাপী এ কর্মসূচিতে ১,০০০ শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে।

আমার বার্তা/এল/এমই

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নবনির্বাচিত কর্মকর্তা সমিতির কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী