ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সার্টিফিকেট কোর্স

আমার বার্তা অনলাইন
১০ নভেম্বর ২০২৫, ১৪:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি কলাবরেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কমিটি (আইসিইসি)।

শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ইফেকটিভ প্রফেশনাল কমিউনিকেশন’ নামের কোর্সটি পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (এসপিএসইউ)।

সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কোর্সটি চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরা মৌখিক ও লিখিত যোগাযোগের কৌশল, প্রফেশনাল ই-মেইল লেখা, সিভি ও কাভার লেটার প্রস্তুত, আত্মবিশ্বাসের সঙ্গে প্রেজেন্টেশন দেওয়া এবং ডিজিটাল মাধ্যমে কার্যকরভাবে যোগাযোগ করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ পাবেন।

এ ছাড়া দলগত কাজ, সমস্যা সমাধান ও সমন্বয়মূলক দক্ষতা বাড়ানোর জন্যও থাকছে ব্যাবহারিক সেশন। এসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে সক্ষম হবেন।

আইসিইসি জানায়, এই উদ্যোগ শুধু একটি কোর্স নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর পরিকল্পনার অংশ– যার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতেও অনুপ্রাণিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে-কোনো বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন।

আমার বার্তা/জেএইচ

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা ওসমান হাদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে শুক্রবার (১২ ডিসেম্বর) আইটি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস)

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ২৩তম সমাবর্তন আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টায় এআইইউবির স্থায়ী

এনএসইউ স্পোর্টস ক্লাবের সঙ্গে দুরন্ত স্পোর্টসের চুক্তি স্বাক্ষর

নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএসইউ গেম অ্যান্ড স্পোর্টস ক্লাবের সঙ্গে নির্দিষ্ট মেয়াদে জার্সি ও ক্রীড়া উপকরণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ