ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরাইলে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

সরাইল প্রতিনিধি :
০৯ মার্চ ২০২৬, ১১:৪৮

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সহ ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

রোববার (০৮ মার্চ) বিকালে উপজেলার পূর্বকুট্টাপাড়া এলাকায় খাঁটিহাতা হাইওয়ে থানা চত্বরে আয়োজিত এ সভায় জেলার বাস, ট্রাক, কভাভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় ঘরমুখো মানুষদের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে নানামুখী আলোচনা হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়িনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আপনাদের পাশে আছে। হাইওয়ে পুলিশের নম্বর আপনাদের দেয়া হবে, কোথাও যানযট বা দু্র্ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো কোনোভাবেই সহ্য করা হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমসেদ, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতা হামিদ বক্স, জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম ভুুইয়া ও কার্যকরী সভাপতি সাখাওয়াত হোসেন খোকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঢাকা সিলেট মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি-ছিনতাই প্রতিরোধ এবং পরিবহন ও যাত্রী সাধারণের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সুপার হাইওয়ে পুলিশ সিলেট মহোদয়।

এসময় সাংবাদিক মোঃ রিমন খানসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এটিএসআই মোঃ শহীদ উল্লাহ, কং/হানিফ আলী, কং/ জয় কুমার দাস, কং/ জোবায়ের হোসেন, ড্রাই কং/জাকির হোসেনকে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করায় হাইওয়ে পুলিশ সিলেটের পুলিশ সুপার মহোদয় তাদেরকে পুরুস্কৃত করেন।

সভা শেষে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মহোদয়।

আমার বার্তা /জেএইচ

জঙ্গল সলিমপুরে কয়েকজন গ্রেফতার, স্থায়ী ক্যাম্প বসাবে পুলিশ

সন্ত্রাসী দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় ভোর থেকে

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় সোমবার (৯ মার্চ) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২

বারইয়ারহাটে যাত্রী ছাউনি নেই: মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাস অপেক্ষা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাট পৌরসভা। দেশের ব্যস্ততম সড়কগুলোর একটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে গ্রেপ্তার দুজনকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে: আইজিপি

জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলাম খানের ভোটের ফল চ্যালেঞ্জ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনি পদক্ষেপ জোরদারের সুপারিশ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরাইলে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

জঙ্গল সলিমপুরে কয়েকজন গ্রেফতার, স্থায়ী ক্যাম্প বসাবে পুলিশ

ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে হবে: ট্রাম্প

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

শিশুদের সুরক্ষায় ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জ্বালানি সাশ্রয়ে আজ থেকেই বন্ধ শাবিপ্রবির অফিস কার্যক্রম

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিশ্ববাজারে অস্থিরতায় ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের একই গ্রামের ১০ যুবক