ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৫:৫১

শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর লক্ষ্যে জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

সোমবার (১০ নভেম্বর) ওকায়ামাতে এ সমঝোতা সই করা হয় বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বিবরণী অনুযায়ী, ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অধ্যাপক আকিও ইজিরি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য ড. আসিক মোসাদ্দিক এ সমঝোতায় স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তিনি সমঝোতা স্মারক স্বাক্ষরের কূটনৈতিক ও শিক্ষাগত তাৎপর্য তুলে ধরেন।

বর্তমানে ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের ৬০টি এবং দক্ষিণ কোরিয়ার তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিময় কর্মসূচি রয়েছে। পাশাপাশি ভিয়েতনাম ও থাইল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক সহযোগিতা, যৌথ গবেষণা ও শিক্ষাখাতে সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষে জাপানের শোকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

আমার বার্তা/এল/এমই

আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক: বেরোবি ছাত্রদল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগকে মিথ্যা এবং

তরুণরা বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া

জাবিতে অনুষ্ঠিত হলো ১৫তম প্রজাপতি মেলা

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণিল আয়োজনের মধ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার

চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে