ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

জাবিতে অনুষ্ঠিত হলো ১৫তম প্রজাপতি মেলা

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৫তম প্রজাপতি মেলা ২০২৫।

শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রজাপতিসহ সব প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে। মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে এবং এসব প্রাণী আমাদের ওপর নির্ভরশীল।’

তিনি প্রাণী সংরক্ষণে নৈতিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কীটনাশকের বিকল্প টেকসই ও পরিবেশবান্ধব উপাদান ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় সবার ভূমিকা রাখার আহ্বান জানান। মানুষের মূল্যবোধের অবক্ষয় ও বিভাজনের কারণে সমাজে যে অবনতি হচ্ছে, সেটি দূর করতেও এগিয়ে আসার কথা বলেন উপাচার্য।

মেলায় সরেজমিনে দেখা যায়, সাদা জালের তৈরি উন্মুক্ত বাগানে নানা রঙের প্রজাপতির ওড়াউড়ি উপভোগ করতে সকাল থেকেই ভিড় করেছেন দর্শনার্থীরা। রং-বেরঙের প্রজাপতিদের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসা মানুষের কোলাহলে এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। শিশুদের জন্য ছিল ছবি আঁকা, প্রজাপতি চেনা, রঙিন প্রজাপতি দেখা ও নানান প্রতিযোগিতা।

অভিভাবকরা জানান, শহরমুখী জীবনে শিশুদের প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ কমে গেছে। এই মেলা সেই ঘাটতি অনেকটাই পূরণ করে।

মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রজাপতি মেলা জাবির সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে আছে। আগামী প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলতে এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এবারের মেলায় পরিবেশ সংরক্ষণে অনন্য অবদান রাখায় বন্যপ্রাণী বিশারদ ড. আলী রেজা খানকে দেওয়া হয় ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’। তরুণ গবেষণা ও আগ্রহের স্বীকৃতি হিসেবে বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নুরে আফসারী ও শাহরিয়ার রাব্বি তন্ময়। আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হন সৈয়দ আব্বাস, মাহমুদুল বারি ও প্রিন্স পাল জয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, জাকসুর সদস্যরা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধি, মৌসুমী ইন্ডাস্ট্রিজের পরিচালক কাজী রাজিউদ্দীন আহমেদ চপল, সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুম উদ্দীন খান, বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর ও সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক।

আমার বার্তা/এল/এমই

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়;

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট  নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।    পবিত্র

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষামূলক সংগঠন বায়োটেক অ্যাসোসিয়েশন-এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

ইরানে হামলার প্রভাব: মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড

প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত

সিডিসি জালিয়াতির মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

ইসরায়েলের চাপেই যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

সিডিসি জালিয়াতীর মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি