ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

তেজগাঁও কলেজে শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৭

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১০ ডিসেম্বর) ডাকসুর জিএস এস এম ফরহাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর আইনানুগ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

ডাকসুর মতে, জুলাই বিপ্লব-পরবর্তীসময় শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে এটি প্রথম শিক্ষার্থী হত্যার ঘটনা, যা ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পেশীশক্তিনির্ভর রাজনীতির ফল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদকসেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। কথাকাটাকাটি থেকে পরিস্থিতি দ্রুত হাতাহাতিতে এবং পরে ধারালো অস্ত্র ব্যবহারের রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন সাকিবুল হাসান রানা। তাকে দ্রুত হাসপাতালের আইসিইউতে নেওয়া হলেও মাথায় আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও গভীর ক্ষতের কারণে চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার দুপুরে মারা যান।

ডাকসু বলছে, একটি ছাত্র সংগঠনের অন্তর্দ্বন্দ্ব, মাদক সংশ্লিষ্টতা ও সশস্ত্র ক্ষমতাবাজির সংস্কৃতির ভয়াবহ সমন্বয়ে একটি সম্ভাবনাময় শিক্ষার্থী অকালে প্রাণ হারিয়েছে। এমন বর্বরতা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

সংগঠনটি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ছাত্রাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা এবং রাজনৈতিক দলের নামে সশস্ত্র বলয় গড়ে তোলার মতো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ও মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার আন্দোলনে ডাকসু অগ্রণী ভূমিকা পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমার বার্তা/এল/এমই

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়;

ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ সদস্য বিশিষ্ট  নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।    পবিত্র

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষামূলক সংগঠন বায়োটেক অ্যাসোসিয়েশন-এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

ইরানে হামলার প্রভাব: মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড

প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত

সিডিসি জালিয়াতির মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

ইসরায়েলের চাপেই যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

সিডিসি জালিয়াতীর মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী