ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩২

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘রক্তের দলিল’ শীর্ষক একটি অনুষ্ঠান চলছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে এ আয়োজন।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশিদের ওপর চালানো গণহত্যার প্রকাশিত সংবাদের বিভিন্ন পত্রিকা কাটিং প্রদর্শন করা হচ্ছে। এছাড়া নির্মমভাবে গণহত্যার শিকার বাংলাদেশিদের পড়ে থাকা মৃতদেহের ছবিও রয়েছে প্রদর্শনীতে। রয়েছে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে জয়লাভের পর বিজয় উদযাপনের দৃশ্য।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে ‘মুক্তির গান’ শিরোনামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের শাসনামলে মুক্তিযুদ্ধের বয়ানকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের গণযুদ্ধের চরিত্র ধীরে ধীরে আড়াল হয়ে গেছে। মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগকে একই কাতারে দাঁড় করানোর একটি প্রবণতা তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি মুক্তিযুদ্ধকে অবমাননা করা এবং এর ব্যাপ্তি ও তাৎপর্যকে খাটো করার উদ্দেশ্যে অনলাইন ও অফলাইন নানা বুদ্ধিবৃত্তিক পরিসরে সক্রিয় রয়েছে। তারা কখনো মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা হাজারে নামিয়ে আনছে, আবার কখনো দাবি করছে বিহারীরাই ছিল গণহত্যার প্রধান শিকার।

মেঘমল্লার বসু বলেন, এসব অপচেষ্টার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ গড়ে তুলতেই তাদের এই আয়োজন। পুঙ্খানুপুঙ্খ গবেষণার ভিত্তিতে গণযুদ্ধের ঘটনাপ্রবাহ এবং গণহত্যার বাস্তবতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে রাজাকারদের গণহত্যার পক্ষে যে সম্মতি উৎপাদনের প্রক্রিয়া ছিল, সেটিও প্রদর্শনীর মাধ্যমে সামনে আনা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

  বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষক

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন ফলজ ও বনজ গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ

জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী  জাপানের সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের নির্বাচনে বাধা নেই

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

সার্বভৌমত্ব রক্ষায় জাগ্রত থাকতে বিজিবির নবীন সৈনিকদের আহ্বান