ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বাকৃবিতে বুয়েট ও বাকৃবি রোভার স্কাউট গ্রুপের যৌথ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা:
২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোভার স্কাউট গ্রুপ এবং বাকৃবি রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে একটি শিক্ষামূলক সফর ও স্কাউটিং বিনিময় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ ক্যাম্পে দুর্যোগকালীন সময়ে জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত সাড়াদান এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় স্কাউটদের করণীয় সম্পর্কে বাস্তবমুখী ধারণা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসাথে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬’ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ ক্যাম্পের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে— প্রতিরোধ, প্রশমন, প্রস্তুতি, সাড়াদান এবং পুনরুদ্ধার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন বুয়েটের রোভার স্কাউট সম্পাদক অধ্যাপক ড. মো. খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. জহিরুল আলম।

আয়োজকরা জানান, এ সফরের মূল উদ্দেশ্য হলো দুই বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটদের মধ্যে নেতৃত্বগুণ বৃদ্ধি, শৃঙ্খলা ও দলগত কাজের দক্ষতা উন্নয়ন এবং স্কাউটিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান নিশ্চিত করা। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের স্কাউটদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নবনির্বাচিত কর্মকর্তা সমিতির কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র