ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইবি প্রতিনিধি:
২০ এপ্রিল ২০২৬, ১৭:২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকা সংবলিত ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একযোগে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তারা। এদিকে এ ঘটনার প্রকাশিত এক ভিডিওতে শাখা ছাত্রদলের কর্মীকেই প্রথমে ব্যানার ছিড়তে দেখা যায়।

জানা যায়, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে বিভাগটির শিক্ষার্থীরা। এদিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবন প্রাঙ্গণে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ইবি থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে আসার জন্য ১০ মিনিটের আল্টিমেটাম দেয়।

এসময় ভেতরে আটকে থাকা এক কর্মচারী শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং শিক্ষার্থীদের অশালীন ভাষায় গালাগালি দেয়। পরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হলে ঐ কর্মচারী সরে পূর্বেই ফটকে থাকা ব্যানারের পেছনে চলে যায়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্য থেকে বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল কর্মী তানভীর আহমেদ সতেজ সেখানে থাকা একটি ব্যানার ছিড়ে ফেলে। একইসাথে ২০১৯-২০ শিক্ষাবর্ষের আফ্রিদি হাসানও ব্যানার ছেড়েন। পরে সেখানকার আরো কয়েকটি ব্যানার ছিড়ে ফেলেন অন্য শিক্ষার্থীরা।

এর পরেই ব্যানার ছিড়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। এছাড়া ফেসবুকে নিন্দা জানায় ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

তানভীর আহমেদ সতেজ বলেন, আন্দোলনকালীন সময়ে এক কর্মচারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে ব্যানারের পেছনে চলে যায়। তখন তাকে দেখতে না পেয়ে ব্যানরগুলো খুলে ফেলা হয়। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নাই।

এ বিষয়ে শাখা ছাত্র দলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এটি একধরণের অনাকাঙ্খিত ঘটনা ছিল। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আর সতেজ আমাদের পরিচিত, সে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকতো।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কলেজের ক্লাস ও

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পয়লা বৈশাখ উদযাপিত

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

সেন্টমার্টিনে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

আ.লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ঘোষণা ছাড়াই বাস ভাড়া বৃদ্ধি: জ্বালানি অজুহাতে নগরজুড়ে ভোগান্তি

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা