ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

এস এম সুলতান পদক পেলেন সৈয়দা ইকবাল মানদ বানু

নিজস্ব প্রতিবেদক:
১৯ জুন ২০২৬, ২১:৩৭
কিংবদন্তী চিত্রশিল্পী এসএম সুলতান'র ১০৩তম জন্মবার্ষিকী, এসএম সুলতান পদক পেলেন ডা. জুবাইদার মা সৈয়দা ইকবাল মানদ বানু।

বাংলাদেশের চিত্রশিল্পের কিংবদন্তী শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘সুলতান শিশু উৎসব ২০২৬’ উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকেই চারুকলা অনুষদের কম্পাউন্ডে প্রায় হাজারখানেক শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মহান এই শিল্পীর জীবন, কর্ম, দর্শন ও ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন।

​আলোচনায় অতিথিরা বলেন যে, এস এম সুলতান শুধু একজন সাধারণ চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন কালজয়ী দার্শনিক। তাঁর ক্যানভাসে বাংলার গ্রামীণ সমাজ এবং মেহনতি কৃষকদের যেভাবে শক্তিশালী ও পেশিবহুল রূপে ফুটিয়ে তোলা হয়েছে, তা মূলত শোষণের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদ। মাটির কাছাকাছি থাকা এই মহান শিল্পীর জীবন ইতিহাস এবং তাঁর কাজের দর্শন নতুন প্রজন্মের তরুণ চিত্রশিল্পীদের জন্য সব সময়ই পরম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এছাড়া তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের ভেতরের সৃজনশীলতাকে বিকশিত করার জন্য আজীবন কাজ করে গেছেন বলেও অতিথিরা উল্লেখ করেন।

​এ বছর সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকার ‘সুরভী স্কুল’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানুকে সম্মানজনক ‘এস এম সুলতান পদক’ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ক্যানভাস'র সাধারণ সস্পাদক শিল্পী শহীদুল ইসলাম শহীদ এবং কিউরেটরের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী মো: মাহমুদুল হাসান। পুরো উৎসবটি সফলভাবে সম্পন্ন করার পেছনে মূল ভূমিকা রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক চিত্রশিল্পী আব্দুর রাজ্জাক প্রধান।

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে বাকৃবির ‘জাভার’

  আন্তর্জাতিক গবেষণা প্রকাশনার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে প্রকাশিত ‘জার্নাল অব

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট

এস এম সুলতান পদক পেলেন সৈয়দা ইকবাল মানদ বানু

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

'ডিজিটাল নকলের সাজা'র বিধান রেখে 'পাবলিক পরীক্ষা আইন' পাস

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস