ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

রাজধানীর বংশাল হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেড়ে মাকসুদা খানম (২৬) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিম খানের বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

মৃত মাকসুদা খানম সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। বর্তমানে স্বামীর সাথে বংশালের ২৪ নং সিক্কাটুলি বাসায় থাকতেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর রাতের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বংশাল থানা পুলিশ।

শনিবার দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম।

এসআই জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ইব্রাহিম তার স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছেন এমন সন্দেহ করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল বিকালে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইব্রাহিম হাতুড়ি দিয়ে তার স্ত্রী মাকসুদা খাতুন কে আঘাত করে গুরুতর জখম করে এবং ঘটনা স্থলেই মারা যায় মাকসুদা। তার মাথায় গুরুতর জখম চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।পরে খবর পেয়ে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ইব্রাহিম বাসায় বসে ফ্রিল্যান্সিং এর কাজ করতো। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ইব্রাহিমকে আজ আদালতে তোলা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আমার বার্তা/এম রানা/এমই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের