ই-পেপার সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩

নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল বন্ধ 

​​​​​​​আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ০৯:৩২
আপডেট  : ২১ জুন ২০২৫, ০৯:৫৫
 বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিলে নতুন বাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। সেখানে নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল ৮টার দিকে ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নেন। এ সময় কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপরপাশের সড়কে যান চলাচল করলেও সে সংখ্যা কম।

ইউআইইউ'র শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে তাদের এই অবস্থান কর্মসূচি।

এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউআইইউর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন।

এদিকে, অবরোধস্থলে শিক্ষার্থীদের ‘হয় বহিষ্কার বাদ যাবে, না হয় আমার লাশ যাবে’, ‘প্রত্যাহার বহিষ্কার, তারপর হবে সংস্কার’, ‘পা চাটলে পুরস্কার, না চাটলে বহিষ্কার’, ‘বহিষ্কার প্রত্যাহার, করতে হবে করতে হবে’, ‘অথরিটি স্বৈরাচার, এবার তোরা গদি ছাড়’, ‘প্রাইভেটখাতে শিক্ষাকর, করতে হবে প্রত্যাহার’, ‘১ ২ ৩ ৪, প্রাইভেট সংস্কার’, ‘প্রাইভেট সব মাঠে থাক, সিন্ডিকেট নিপাত যাক’- ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মূলত, গত ২৬ ও ২৭ এপ্রিল ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের ১৩ দফা যৌক্তিক দাবি উপেক্ষা করছে। বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২৬ মের মধ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করলে টিউশন ফির সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রস্তাব দিলেও, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইউআইইউর ট্রাস্টি বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, আমরা চাই না কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হোক।

আমার বার্তা/এমই

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

পূর্বাচলের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে। এরই মধ্যে মেলার

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত

রাজধানীতে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার সকালের মধ্যে এই অপমৃত্যুর ঘটনাগুলো ঘটে।   ময়না তদন্তের জন্য

উত্তরায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫

রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রান্নাঘর থেকে আগুনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির সামনে সোমবার সকালে ছাত্রদল ফের অবস্থান কর্মসূচি পালন করবে

নারী উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: আমীর খসরু

প্রযুক্তির দাসত্ব বরণ করছি না তো আধুনিকায়নের নামে?

মায়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক

মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস পড়ল খাদে, নিহত ৬

অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে

বিসিবির দাবি না মানলে বিশ্বকাপে খেলা পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় প্রার্থিতা হারালেন বিএনপির গফুর

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

তিন আসন খালি রেখে সমঝোতার ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার

ঢাকা ১৯ আসনে জামায়াতের পরিবর্তে এনসিপি, ভোটার ও নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া

তারেক রহমানের কাছে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিচারের আকুতি

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

গ্রিনল্যান্ড দখল প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বললেন বিশ্বশান্তি ঝুঁকিতে

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা

দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত: জাইমা রহমান