ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৬, ১০:০৫

গত বছরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিসিবি। কারণ বাহ্যিক হস্তক্ষেপের কারণে আইসিসি কর্তৃক বেশ কিছু বোর্ডকে স্থগিত করার ইতিহাস রয়েছে।

বিসিবি এক বিবৃতি দিয়ে সোমবার জানিয়েছে, ‘গেজেটের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব’ নিয়ে তারা ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। ক্রীড়া পরিষদ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ১১ মার্চ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে গত নির্বাচনের সময় ‘অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগে তদন্ত শেষ করতে বলেছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আইসিসির নেতৃত্ব পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। বিসিবির মতে, বর্তমান বোর্ডটি সংবিধান অনুযায়ী যথাযথভাবে নির্বাচিত এবং প্রতিষ্ঠিত শাসন কাঠামোর অধীনে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে বোর্ড বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ রক্ষায় তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিবৃতিতে বিসিবি আরও জানায়, ওই গেজেট প্রকাশের ফলে নির্বাচিত বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা ও প্রশাসনিক ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাদের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের শাসন কাঠামো অনুযায়ী একটি নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে বাহ্যিক হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এমন যে কোনো পদক্ষেপকে আইসিসি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।

বিসিবি উল্লেখ করেছে, আইসিসির বিধি অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরকারি বা বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগ উঠলে তা আইসিসির শাসন ও কমপ্লায়েন্স কাঠামোর আওতায় পর্যালোচনার বিষয় হতে পারে। এই প্রেক্ষাপটে বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আইসিসির সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তোলা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এমন কোনো পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে শাসনসংক্রান্ত উদ্বেগ তৈরি করতে পারে। তবে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ বা কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি নিয়ে সরাসরি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে চায় বিসিবি।

আমার বার্তা/এমই

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

পিএসএলের প্রথম আসর খেলতে নেমে শুরুর যাত্রাটা খুবই কঠিন ছিল হায়দরাবাদ কিংসমেনের। বিদেশি অধিনায়ক মার্নাস

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, হেলপার নিহত

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বেপরোয়া গতির ট্রাকচাপায় ৭ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত