ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

আমার বার্তা অনলাইন
০২ মে ২০২৬, ০৯:৫৬

ঢাকার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) সব কটি পদে জয় পেয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) কোনো পদে জয় পায়নি।

নির্বাচনে সভাপতি পদে ৪ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ৪ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম খান।

শুক্রবার (১ মে) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর, সহসাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ.এস.এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন—এএইচএম রেজওয়ানুল সাঈদ, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম, শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম।

এর আগে, গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট দেন।

নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা নীল প্যানেলে এবং জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় প্যানেলে ২৩ জন করে প্রার্থী ছাড়াও স্বতন্ত্র আটজন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। তবে দলটির সমর্থিত কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ দেখালেও অনুমতি না পাওয়ার অভিযোগ রয়েছে।

দুয়ারীপাড়ায় ওয়াকফা এস্টেটের সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন

রাজধানীর মিরপুর এলাকার দুয়ারীপাড়া, মরুল ও বাউনিয়া মৌজাস্থ আইন উদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফা এস্টেটের

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ-প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে

অটোরিকশায় চা খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত দু’ভাই

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (১৫) ও রাজন হোসেন (১৪) নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু