ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

মালিবাগে রিহ্যাব সেন্টারে মারামারির ঘটনায় আহত যুবকের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২
আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:১২

রাজধানীর মালিবাগে আলোকিত ইনসান নামের একটি রিহ্যাবে মারামারির ঘটনায় আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানভীরের ফুফাতো ভাই মো. মনিরুল ইসলাম বলেন, আমার ভাই আগে নেশাগ্রস্ত ছিল। আমার ভাইকে মালিবাগের আলোকিত ইনসান নামের একটি রিহ্যাবে দিই। আমরা জানতে পারি বুধবার (১১ ডিসেম্বর) রিহ্যাবের একটি ছেলের সঙ্গে মারামারি করলে আমার ভাইয়ের অণ্ডকোষে লাথি দেয় এবং মারধর করে।

এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে আমার ভাইকে ওরা প্রাথমিক চিকিৎসা দেয় কিন্তু তাকে কোনো হাসপাতালের চিকিৎসা দেয়নি। অবস্থার অবনতি হলে আমাদের বিকেলের দিকে কল দিয়ে বলে আপনারা জরুরি আমাদের সঙ্গে দেখা করেন। পরে আমরা ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

তিনি আরও বলেন, আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে, এর বিচার চাই। আমার ভাই চার মাস পরেই ওখান থেকে বেরিয়ে আসত বলে ওরা জানিয়েছিল। আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এলাকায়। সে তার বাবার ব্যবসা দেখাশোনা করত। আমরা বর্তমানে মামলা করার জন্য রমনা থানায় আছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। তবে

ভাইরাল ভিডিওর পর নয়াপল্টনের শারমিন একাডেমি বন্ধ, উধাও কর্তৃপক্ষ

রাজধানীর নয়াপল্টন এলাকায় এক শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘শারমিন একাডেমি’। ঘটনার

রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

রাজধানীর পল্টনে একটি কিন্ডারগার্টেন স্কুলে এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে

মোহাম্মদপুরে সেনা অভিযান: বিপুল মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ৬ কারবারিকে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা