ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ঢাকা মহানগরীতে ৫৭৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ০৪ সদস্য গ্রেফতার

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ উত্তর কার্যালয় দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের মিরপুর,পল্লবী, ডিওএইচএস, উত্তরা এবং টংগী এলাকার ইয়াবা ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে ৫৭৫০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি টয়োটা কারসহ আটক করা হয়।

গত ০৩/০২/২০২৬ খ্রি: তারিখে দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, উত্তরা সার্কেল এর নেতৃত্বে একটি টিম পল্লবী থানাধীন মিরপুর-১২ ডিওএইচএস রোড নং-১০ এভিনিউ-৩ এলাকায় একটি প্রাইভেট কারের সামনের ড্যাস বোর্ডের ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় টিসু কাপড়ের শপিং ব্যাগের ভিতর হতে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা (লালচে বর্ণের ট্যাবলেট) উদ্ধার করা হয় এবং আসামী মোঃ রাজু মোল্লা (৩৮), পিতা: মো: রমজান আলী মোল্লা, বাসা নং-২৫, রোড নং-০৬, সেক্টর-১৬, ব্লক-এ, থানা: তুরাগ, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ, জব্দকৃত মোবাইল পর্যালোচনায় এবং প্রযুক্তির সহায়তায় আসামীর অন্যতম সহযোগী মোঃ সুমন মিয়া, পিতা: আব্দুল লতিফ এর বাসা:১৬ সেক্টর-১৮, রোড নং-৩, থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা’কে সনাক্ত করে অভিযান পরিচালনা করে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা (লালচে বর্ণের ট্যাবলেট)সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ রাজু মোল্লা (৩৮) এর দখলীয় ভাড়াকৃত ফ্ল্যাট নং-২৫, রোড নং-০৬, সেক্টর-১৬, ব্লক-এ, থানা: তুরাগ, ডিএমপি, ঢাকা সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) পিস ইয়াবাসহ মোঃ রাজু মোল্লা(৩৮) এর স্ত্রী সানজিদা আখতার (২৮), পিতা:আব্দুল জলিল’কে গ্রেফতার করা হয়।

আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, উপরিউক্ত মাদক ব্যবসা সংশ্লিষ্ট টংগীর শিলমুন এলাকায় ইয়াবার একটি বড় চালান মজুদ রয়েছে। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় ইয়াবা মজুদের স্থানটি সনাক্ত করে অভিযান পরিচালনা করে ৪৭০০০ পিস ইয়াবাসহ জোৎস্না আকতার(৩০), পিতা: শামসুল আলম, ঠিকানা: মতিন আয়শা হাউজ, বাড়ী নং-১১৫/এ, থানা:টংগী, গাজীপুর’কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদকব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। এসব আসামীদের দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক জনাব দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, পরিদর্শক, উত্তরা সার্কেল বাদি হয়ে পল্লবী থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর হাতিরঝিলের দুই নং গেট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল

ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

রাজধানীর ওয়ারী এলাকার পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও

ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হলেন ৩৮৭ জুলাই যোদ্ধা, ‘খ’ ৪৭৪ জন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত ধাপ সম্পন্ন

হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ বিমানবাহিনী

জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: শফিকুর রহমান

জেন জির হাতে স্বৈরাচার পতন: নির্বাচনের দৌড়ে এগিয়ে পুরোনো শক্তিরাই

গুম বন্ধ হলেও চলছে গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

ঢাকা মহানগরীতে ৫৭৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ০৪ সদস্য গ্রেফতার

আজ রাতে নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ

তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে: মির্জা ফখরুল

পাচার করা সম্পদ উদ্ধারে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের