ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১৩:৩৬

রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদার দাবিতে গুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৯ এপ্রিল) রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার হয় বলে জানান র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।

গ্রেপ্তাররা হলেন- রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)।

র‌্যাব জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কাফরুলে এ কে এম এ্যাপারেলস গার্মেন্টস কারখানায় ১২-১৩ জন মিলে প্রবেশ করে প্রতিষ্ঠানের মালিক কামরুলের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন।

এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে দুইজন পিস্তল বের করে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে তার অফিসের লকার ভাঙচুর করে এবং ৩ দিনের মধ্যে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়।

তারা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করেন কামরুল। এর প্রেক্ষিতে অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

এ বিষয়ে জানাতে মিরপুরে র‌্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে র‌্যাব-৪’র কর্মকর্তা কে. এন. রায় নিয়তি বলেন, "সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ৪ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রানা ঘটনার পরিকল্পনাকারী জানিয়ে তিনি বলেন, ঘটনার আগেই রানা গার্মেন্টসে যায় এবং আশপাশের নিরাপত্তা সম্পর্কে ধারণা নেয়। রানা ধারণা করেছিল এখানে ভয়ভীতি দেখালে মোটা অংকের টাকা আদায় করা যাবে। পরে রানাসহ অন্যান্যরা অস্ত্রসহ গার্মেন্টসের মালিকের রুমে গিয়ে কোটি টাকা চাঁদা দাবি করে।

গ্রেপ্তাররা মিরপুর, কাফরুল থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা নিয়তি বলেন, আসামি প্রতিনিয়ত ছিনতাই, চুরি, চাঁদাবাজির সঙ্গে জড়িত। গুলি করা অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অভিযান এখনো অব্যাহত আছে। এখনই তদন্তের স্বার্থে বা অভিযানের স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না।

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ১৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। গতকাল

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

এস আলমের হাতে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি

রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮-পুরাতন ৮, সর্বকনিষ্ঠ মানসুরা

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি প্রবাসী ২২ হাজার রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ বললেন জামাল ভূঁইয়া

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাম-রুবেলা টিকা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী

নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার

তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইসলামী আন্দোলন

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি