ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১১:২৮

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রাত সাড়ে ১২টার দিকে নিয়ে এলে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।

দগ্ধরা হলেন- মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।

ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলাবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে আমাদের জরুরি বিভাগে এলে তাদের ভর্তি দেওয়া হয় (জুয়েলের ৩০ শতাংশ দগ্ধ, রানার ৬৩ শতাংশ দগ্ধ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ)। দগ্ধের পরিমাণ বেশি থাকায় রানা ও জুয়েলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দগ্ধ পারভেজকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজনে তাকেও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে শ্রমিকের কাজ করতেন। রাতের দিকে তিনজনই কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা বাসার নিচতলায় ফার্নিচার বার্নিশের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সেফটি ট্যাংকির জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নিয়ে আসলে ভর্তি দেন চিকিৎসক।

তিনি আরো জানান, দগ্ধ জুয়েলের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামে। তার বাবার নাম সবুজ মিয়া। রানা একই এলাকার সোনা মিয়ার ছেলে ও পারভেজের একই এলাকার মানিক মিয়ার ছেলে।

আমার বার্তা /জেএইচ

ঢাকায় বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কার্নিভাল সিজন-১-কে কেন্দ্র করে অনিয়ম, অব্যবস্থাপনা ও

রাশিয়ান হাউস ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার (৩০ জুন) রাশিয়ান হাউস,ঢাকা তাদের নিজস্ব ভবনে অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশের

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা: ডিএমপি কমিশনার

রাজধানীতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া কি সত্যিই উপকারী?

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

যুক্তরাষ্ট্র থেকে আরও সোয়া দুই লাখ টন গম কিনছে সরকার

নিজেদের মধ্যে যোগাযোগ চ্যানেল খুলছে যুক্তরাষ্ট্র-ইরান

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

আবারো রাখাইনে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ

বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা: সংকট, সম্ভাবনা ও টেকসই সংস্কারের সময় এখনই

সেনেগালকে কাঁদিয়ে আসরের শেষ ষোলোয় পা রাখল বেলজিয়াম

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

রাতের আঁধারে ‘নিষ্ঠুরভাবে’ হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চুক্তি হওয়ার আগে নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না যাওয়ার অনুরোধ

অরুণাচলের ‘বিতর্কিত’ এলাকায় রাস্তা বাড়াচ্ছে চীন, বলছে স্যাটেলাইট চিত্র

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট