ই-পেপার বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬

বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ও ক্যান্সার গবেষক ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব। ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডাঃ এস এম সরওয়ারকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী। তিনি বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে পরিচিত। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর ডাঃ কর্নেল (অব.) শহিদুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন স্বনামধন্য সাংবাদিক, দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম কলিম বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের কল্যাণে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সম্মান ও স্বীকৃতি দেওয়াও আমাদের দায়িত্ব। ডাঃ এস এম সরওয়ার ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় যে অবদান রেখে চলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা সম্মানিত ও গর্বিত।” তিনি বলেন, মানুষের কল্যাণে চিকিৎসক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডিজিটাল ফিউচার মিডিয়ার প্রধান উপদেষ্টা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ক্যান্সার হাসপাতাল আছে ওই হাসপাতালে বছরে কতজন রোগী ভালো হয়েছে তার প্রমাণ দেখ অথবা ডক্টর এস এম সরোয়ার ক্যান্সার চিকিৎসা করে যে পাঁচ হাজার রুগী ভালো করেছে তার প্রমাণ নেক আমরা সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যা সত্যি তা তুলে ধরার জন্য অথবা ডঃ এস এম সরোয়ারের ক্যান্সারকে সরকারের স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম।

স্বাগত বক্তব্যে মাহাবুব আলম বলেন, “ডাঃ এস এম সরওয়ার একজন বিশিষ্ট চিকিৎসক ও ক্যান্সার গবেষক। ক্যান্সার চিকিৎসায় তাঁর দীর্ঘদিনের অবদানকে সম্মান জানানো এবং তাঁকে আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে যুক্ত করা আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সবসময় সমাজের কল্যাণে কাজ করা গুণী ও মানবিক ব্যক্তিদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে মানুষের কথা তুলে ধরা। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে যারা অবদান রাখছেন, তাদের কাজকে মানুষের সামনে তুলে ধরাও আমাদের দায়িত্ব।”

সংবর্ধিত অতিথি ডাঃ এস এম সরওয়ার তাঁর বক্তব্যে বলেন, “ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি, গণমাধ্যম সমাজে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, ক্যান্সার চিকিৎসার পাশাপাশি রোগী ও পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সভাপতি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস); এম. ওয়াহিদ মজুমদার, সভাপতি, ঢাকাস্থ লালমাই উপজেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি; লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, চেয়ারম্যান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা; মোঃ আলমগীর গনি, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা; এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ); শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন; কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ, মহাসচিব, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ; মোঃ মনিরুজ্জামান মনির, চেয়ারম্যান, প্রবাসী মানবাধিকার কল্যাণ ফাউন্ডেশন এবং কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, সহ-সভাপতি, বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রাজিবুল হক রনি।

আয়োজকরা জানান, ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রাখার পাশাপাশি ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় তাঁর প্রতি সম্মান ও শুভেচ্ছা জানাতেই এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুর-১০ নম্বরে হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় হামলা ভাঙচুর ও আগুনের ঘটনা

শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে

লক্ষ্য ঠিক রেখে এগোলে কোনো প্রতিবন্ধকতাই নারীর অগ্রযাত্রা আটকাতে পারে না : কানিজ আলমাস খান

দেশের সেরা রূপবিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা কানিজ আলমাস খান বলেছেন, নারীরা যে বিষয়ে এগিয়ে যেতে

সাংবাদিকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতে শাহবাগে বিক্ষোভ

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

১০ ম্যাচের নিষেধাজ্ঞা, তবু আর্জেন্টিনা ক্যাম্পে প্যারেদেস

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৩

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ-মাস ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা এজ্জাহরা এল মনসুরি

সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও বৈশ্বিক ন্যায়বিচারের নতুন আহ্বান

বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও বৈশ্বিক ন্যায়বিচারের নতুন আহ্বান

শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ আটক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

দেশের বাজারে টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা

বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত