ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় মাহফিল থেকে ফেরার পথে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৫, ১৩:০৮

কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর হলেন- লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) ও উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)। আহত ব্যক্তির নাম তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি মাহফিল শেষে মোটরসাইকেল যোগে ফিরছিলেন ওই তিন ব্যক্তি। পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছে চালক। পরে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

ঘন কুয়াশায় এবং বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, হতাহতরা একটি মাহফিলে অংশগ্রহণ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভৈষকোপিয়া এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত আরেক আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটকে তালা দিয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছা্ত্রসহ দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বৃষ্টি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছে সরকার

তৃণমূল নেতাদের সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক, থাকবে কঠোর বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও