ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সুন্দরগঞ্জে ভিজিএফের চাল সন্দেহে পিকআপ আটক

মো. শাহিন মিয়া, সুন্দরগঞ্জ :
১৬ মার্চ ২০২৫, ২১:১৭
ছবি : প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে একটি পিকআপভর্তি চাল আটকে রেখেছে স্থানীয় জনতা। রবিবার (১৬ মার্চ) দুপুরে সন্দেহ হওয়ায় এলাকাবাসী গাড়িটি আটক করে।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে চালগুলো থানার হেফাজতে নেন।

পিকআপ চালক হারুন মিয়া জানান, কঞ্চিবাড়ি ইউনিয়নের একটি গোডাউন থেকে চালগুলো গাইবান্ধার লেংগাবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। চালের মালিক স্থানীয় ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়া, যাদের কাছ থেকে ব্যবসায়ী মোস্তাফিজার রহমান এই চাল কিনেছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, শনিবার কঞ্চিবাড়ি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণ করা চালই গোপনে সরিয়ে নেওয়া হচ্ছিল।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম জানান, শনিবার ৫,৮১৬টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, যা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত ১,১৬৩টি খালি বস্তা এখনো পরিষদের গোডাউনে রয়েছে। তবে আটক চাল সম্পর্কে তিনি কিছু জানেন না এবং স্থানীয় ব্যবসায়ীরা নিয়মিতভাবে ধান-চাল কেনাবেচা করেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, তিনি গাইবান্ধা জেলায় মিটিংয়ে রয়েছেন এবং এই বিষয়ে তাঁর কোনো তথ্য নেই। সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, চালগুলো বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান জানান, সঠিক তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা