ই-পেপার বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

গোপালগঞ্জে ঈদে সড়ক সার্ফেসিং কাজ সন্তোষজনক আশা সড়ক বিভাগের

গোপালগঞ্জ প্রতিনিধি:
২৫ মার্চ ২০২৫, ১৬:২৮
আপডেট  : ২৫ মার্চ ২০২৫, ১৬:৩১

গোপালগঞ্জ শহরবাসীর ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে শহরের মূল সড়কের সার্ফেসিং কাজ সন্তোষজনক পর্যায়ে আনার প্রত্যাশা গোপালগঞ্জ সড়ক বিভাগের, এমন টার্গেট নিয়েই - রাত মিলে কাজ চলছে দ্রুততার সাথে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, "টেকেরহাট - গোপালগঞ্জ (হরিদাসপুর) - মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ শহরাংশের মূল সড়কটি প্যাকেজ-৫ এর অন্তর্ভুক্ত। এ প্যাকেজে সাত (৭) কিলোমিটার সড়ক বিদ্যমান যা ৩৪ ফিট আঞ্চলিক মহাসড়কে উন্নীত হচ্ছে। শহরের জমি অধিগ্রহণ সহ নানান জটিলতাগুলোর ফলপ্রসু এবং জনবান্ধব সমাধান বের করে জেলা প্রশাসক, পুলিশ সুপারের নিবিড় তত্ত্বাবধানে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্দেশনায় শহরের মূল সড়কের সার্ফেসিং কাজ শুরু হয়েছে। ঈদের সময় শহরের মানুষ পিচঢালা রাস্তা দিয়ে চলাচল করতে পারবে বলে প্রত্যাশা শহরবাসীর।

গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এই প্যাকেজের বিভিন্ন কাজসহ পুরো প্রকল্পের কাজসমূহ গতির সাথে চলছে৷ পাশাপাশি চাপতা, ভেন্নাবাড়ির সড়কের কাজ সমাপ্ত হয়েছে।

তিনি আরও জানান, শহরের মিশন স্কুলের সামনের কাজও চলমান। আগামী জুন মাসের মধ্যে সকল কাজ সমাপ্ত করে সাধারণ মানুষের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয়ার আশা নিয়েই কাজ করে যাচ্ছি।

আমার বার্তা/মিজানুর রহমান মানিক/এমই

সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আসন্ন জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ-সদস্য (এমপি) পদপ্রার্থী এ্যাডভোকেট তৈমুর

ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, ৩৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা

ভোলায় "তারুণ্যের উৎসব ২০২৫" শীর্ষক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার

মধুপুরে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দশম গ্রেডের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম

২৭ ঘণ্টা ধরে উদ্ধারের চেষ্টা, ৪২ ফুট খুঁড়েও সন্ধান মেলেনি শিশুটির

২৭ ঘণ্টার উদ্ধার অভিযানেও খোঁজ মেলেনি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি জেলা ও উপজেলা কর্মকর্তার দেশব্যাপী ব্যাপক প্রশাসনিক রদবদল

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ফের দিনে দুপুরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার: সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

আরও যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আদিলুর-রিজওয়ানা-আসিফ নজরুল

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

অধিকার বুঝে নিন আর ভোটকে উৎসবে পরিণত করুন: সিইসি

তফসিল ঘোষণায় 'গণতন্ত্রের নতুন অধ্যায়' দেখছেন মির্জা ফখরুল

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছেন সিইসি

ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার