ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কুষ্টিয়ায় ভারতীয় তিন মাদককারবারি আটক

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৫, ২০:১০

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছে থেকে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকরা হলেন- মুর্শিদাবাদ জেলার নিজাম উদ্দীন মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল (২৫), একই এলাকার শাহাদ আলী মণ্ডলের ছেলে রাকিবুল মণ্ডল (৩৫) এবং কালাচাদ মণ্ডলের ছেলে বাপন মণ্ডল (৩২)।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) চরচিলমারী বিওপি এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থানে নায়েক মো. শাহজালালের নেতৃত্বে একটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিগ্রিরচর এলাকার ময়েজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. নিজাম মণ্ডলের (৪৫) বাড়ি হতে ৬৯ বোতল ফেনসিডিলসহ তিন ভারতীয় মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশি নাগরিক মো. নিজাম মণ্ডল (৪৫) এবং তার ছেলে মো. শরিফ মণ্ডল (২৫) পলাতক রয়েছে। আটক ভারতীয় চোরাকারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/জেএইচ

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন