ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১১টি দোকান

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৫, ১২:৪৬

কুমিল্লার মনোহরগঞ্জে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি দোকান। শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটায় উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধিত হওয়ার কথা জানান ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজার ব্যবসায়ীরা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটায় লক্ষণপুর পশ্চিম বাজারে আবুল কাসেমের চা দোকানে আগুন লাগে। বাজারে কর্তব্যরত নৈশ প্রহরী দোকানে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে এলান করলে বাজার ব্যবসায়ী ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়লে ঐ দোকানে থাকা ১টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এতে আগুন আরও ভয়াবহ রূপ নেয়, পরবর্তীতে পাশের দোকানে থাকা আরও ২/৩ টি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। পরে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, এর আগেই পুড়ে ছাই হয়ে যায় নুরুল ইসলামের চা দোকান, দিপুর ফার্মেসি, ইলিয়াস টেলিকম, ইলিয়াস স্টোর, সোহাগ অটো বাইক এন্ড ওয়ার্কসপ, বিসমিল্লাহ মেটাল, বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, লক্ষণপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, মা মনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ইলিয়াস টেলিকম ও ইলিয়াস স্টোর এর স্বত্বাধিকারী ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, প্রবাস থেকে বাড়ি এসে গেল রমজানের আগে নতুন দোকান শুরু করেন তিনি। নিজের সামান্য পুঁজি ও স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেন তিনি।

তার দোকানে থাকা প্রায় ২৫টি এ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ৬০টি মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, মোবাইল সার্ভিসিং এর প্রয়োজনীয় সরঞ্জামাদি, বৈদ্যুতিক পাখাসহ ইলেকট্রনিক্স সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসার সকল মালামাল আগুনে পুড়ে যাওয়ায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে হতাশায় ভুগছেন তিনি।

সোহাগ অটো বাইক এর স্বত্বাধিকারী মো. সোহাগ বলেন, নিজে অসুস্থ থাকায় সেদিন দোকান খোলেননি। মধ্যরাতে খবর পেয়ে ছুটে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। ব্রাক ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করার কথা জানান তিনি। চোখের সামনে আগুনে নিজ দোকানের মালামাল পুড়ে গেছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া বলেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে প্রায় ১১টি দোকান পুড়ে যাওয়ার কথা জানান তিনি।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু