ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৫, ১২:৩২

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জওয়ান মো. রেজাউল করিমকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ মে) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি টিম।

গ্রেপ্তার রেজাউল করিম পটিয়া উপজেলার ডেংগা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল বাসার। রেজাউল বিডিআরের সিপাহি ছিলেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিমকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।

২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। আরও ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। হাইকোর্টের রায়ের আগে ১৫ জনসহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন।

অন্যদিকে, হাইকোর্টে ৮৩ জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। ২০১০ সালে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ আসামির বিরুদ্ধে বিচারকাজও শুরু হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠে। গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার।

আমার বার্তা/জেএইচ

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ফাঁদ জব্দ

সুন্দরবনের কাগাদোবেকিতে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ জানুয়ারি)

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে আটক করা হয়েছে। সোমবার

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো পিকআপ, দুই ভাইসহ ৩ জন নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরির জন্য গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল

জুরাইনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ফাঁদ জব্দ

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া

এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত, হালকা কুয়াশার সম্ভাবনা

বেগম খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএ’র শোকসভা ও দোয়া মাহফিল

মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

জুরাইনে রাস্তা পারাপারের সময় ভ্যানচালক নিহত

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

মোবাইল অ্যাপে চালু হয়েছে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি কার্যক্রম শুরু

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান

১৩ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু